অষ্টমীকে ইচ্ছে করে জিতিয়ে দিল আয়ুষ্মান! জমে গেল নায়ক নায়িকার রসায়ন, এই দৃশ্য মন জয় করে নিল ভক্তদের

মাত্র কয়েকটা দিন হয়েছে বাংলা ধারাবাহিকের অন্যতম চ্যানেল জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি সুন্দর ধারাবাহিক অষ্টমী (Ashtami)। এই ধারাবাহিকে আধ্যাত্মিকতার সাথে বাস্তবতাকে মিলিয়ে মিশিয়ে একাকার করে দেওয়া হয়েছে। এখানে নায়কের চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik) এবং ধারাবাহিকের নায়িকার চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী ঋতব্রতা দে।
এখানে আরও একটি বেশ প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাচ্ছে অভিনেতা কৌশিক চক্রবর্তীকে। তার চরিত্রটি একজন নারীর। সবার মুশকিল আসান বউরানী হয়ে উঠেছেন তিনি। এমন একটি চরিত্র প্রথমবার অভিনয় করতে দেখা যাচ্ছে তাকে। এই ধারাবাহিকের একটি অন্যতম প্রধান আকর্ষণ হল এই বউরানী। ধারাবাহিকের প্রথম ঝলকে এই চরিত্রের মধ্যে দিয়ে দর্শকদের নজর কেড়েছিলেন অভিনেতা।
এতদিন যারা এই ধারাবাহিক থেকে খুব মনোযোগ দিয়ে উপভোগ করছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন, অষ্টমী সবার ভালো চায়। সে তার চারপাশের সমস্ত জঞ্জাল পরিষ্কার করতে চায়। আর সেই জন্যই তার এই পৃথিবীতে আগমন হয়েছে। কিন্তু এটা কিছুতেই হতে দিতে চায় না নায়কের পরিবারের কিছু ব্যক্তি। তার মধ্যে অন্যতম হলেন পুরুষোত্তম এবং দুর্জয়। তারা দুজন একের পর এক অন্যায় করেই চলেছে অষ্টমীকে আটকানোর জন্য।
কিছুদিন আগেই দর্শকরা দেখেছেন কিভাবে পুরুষোত্তম এবং দুর্জয় অষ্টমীকে চিরতরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। কিন্তু সেই শুরু থেকেই প্রত্যেকটা পরিস্থিতিতেই জ্ঞানত এবং নিজের অজান্তে একে অপরের পাশে রয়েছে নায়ক নায়িকা অর্থাৎ আয়ুষ্মান আর অষ্টমী। কেউ কারোর ক্ষতি চায় না উল্টে সব সময় একে অপরকে ভরসা যোগায়। এই দিনের পর্বের কিছু দৃশ্য তাদের মধ্যেকার রসায়ন আরো বেশি জোরদার করে তুললো।
আরও পড়ুন: অবশেষে জগদ্ধাত্রীর কাছে মুখ খুললো ডাক্তার ধীরাজ বাসু! বেরিয়ে এলো অনেক অজানা তথ্য! নতুন সূত্র পেয়ে গেল নায়িকা!
অষ্টমীকে জিতিয়ে দিল আয়ুষ্মান
এই দিন দেখা যায়, মাঠে ইচ্ছে করে অষ্টমীকে খেলায় জিতিয়ে দেয় আয়ুষ্মান। আর মনে মনে বলে নবগ্রামে অষ্টমীকে দরকার। এই দৃশ্যটা মন ছুঁয়ে গিয়েছে দর্শকদের। যখনই নায়ক নায়িকার মধ্যে একটি সুন্দর সম্পর্ক সূচনা হয় তখন দর্শকরা সেটা দেখতে ভীষণ পছন্দ করেন। এই মুহূর্তে অষ্টমী আর আয়ুষ্মানের মধ্যে তেমন একটি সম্পর্কের সূচনা হচ্ছে। তবে এখনো অবধি সেই সম্পর্ক কোন নাম পায়নি। তবে তাদের দুজনকে একসাথে দেখতে ভীষণ পছন্দ করছেন ভক্তরা।

