জি বাংলার ইতিহাসে প্রথমবার! আড়াই মাসে শেষ হচ্ছে জনপ্রিয় মেগা! মন খারাপের সুর দর্শক মহলে

বর্তমানে বাংলা ধারাবাহিক (Bengali Serial) সম্প্রচারের ক্ষেত্রে একটি অন্যতম বেশ জনপ্রিয় এবং প্রথম সারির চ্যানেল হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে জি বাংলা (Zee Bangla)। এই মুহূর্তে টিআরপি তালিকায় একেবারে শীর্ষে অবস্থান করা ধারাবাহিকগুলির বেশিরভাগ সম্প্রসারিত হচ্ছে জি বাংলার পর্দায়। যতদিন যাচ্ছে চ্যানেলটি আরো বেশি দর্শক মহলের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছে।
নিজেদের আভিজাত্য বজায় রাখতে এবং প্রত্যেকটি স্লটকে প্রতিপক্ষের থেকে এগিয়ে রাখতে বেশ তৎপর হয়ে উঠেছে এই চ্যানেল। ফলস্বরূপ যদি কোনো ধারাবাহিক প্রতিযোগিতায় ছিটকে যায় তাহলে সেই ধারাবাহিকটিকে আর এগিয়ে নিয়ে যেতে আগ্রহ প্রকাশ করছে না জি বাংলা (Zee Bangla)। যার দরুন জি বাংলার ইতিহাসে প্রথমবার ঘটলো এই ঘটনা। মাত্র কয়েক মাসের শেষ হচ্ছে নবাগত মেগা।
এখন প্রত্যেকটি চ্যানেলের কাছেই টিআরপি (TRP) জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। টিআরপি থাকলে আয় বৃদ্ধি হয় আর না থাকলে সেটা হয় না। তাই বর্তমানে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয় টিআরপি প্রাপ্ত ধারাবাহিকগুলিকে। কোন একটি ধারাবাহিক যদি টিআরপিতে পিছিয়ে পড়ে তাহলে সেটিকে যত তাড়াতাড়ি সম্ভব শেষ করে তার জায়গায় নতুন ধারাবাহিক নিয়ে আসার ব্যবস্থা করে ফেলে সংশ্লিষ্ট চ্যানেল।

আজ থেকে আড়াই মাস আগে শুরু হয়েছিল অর্গানিক স্টুডিও প্রডাকশন হাউজের একটি হাই বাজেটের নতুন ধারাবাহিক অষ্টমী (Ashtami)। এই ধারাবাহিকে প্রথমবার প্রধান চরিত্রে অবতীর্ণ হয়েছিলেন অভিনেত্রী ঋতব্রতা দে (Ritobrota Dey)। এর আগে তাকে দেখা গিয়েছিল সান বাংলা (Sun Bangla) চ্যানেলের একটি ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে। সেখান থেকে জি বাংলার মতন চ্যানেলে সুযোগ পাওয়া তার কাছে ছিল একটি অনেক বড় ব্রেক।
শেষ হচ্ছে অষ্টমী
কিন্তু সম্প্রচারের পরে যে কোন নবাগত ধারাবাহিককে একটি পরীক্ষা দিতে হয়। আর সেটা হল দর্শকদের মনের জায়গা করে নেওয়ার পরীক্ষা। যেখানে এত তাড়াতাড়ি সফল হতে পারেনি অষ্টমী। ফলস্বরূপ মাত্র আড়াই মাসের মাথায় শেষ করা হচ্ছে ধারাবাহিকের শুটিং। এখানে নায়কের চরিত্রে অভিনয় করছিলেন জনপ্রিয় অভিনেতা সপ্তর্ষি মৌলিক। আকর্ষণীয় গল্প, জনপ্রিয় নায়ক নায়িকা এবং অন্যান্য চরিত্ররা থাকা সত্ত্বেও চ্যানেলে টিকে থাকতে পারল না এই ধারাবাহিক। জি বাংলার ইতিহাসে প্রথমবার আড়াই মাসের মাথায় শেষ হচ্ছে কোন মেগা।

