জলসায় আসছে নতুন মেগা, হয়ে গেলো লুক সেট! গৌরব সন্দিপ্তার সাথে রয়েছে আরো এক বড় জুটি!

স্টার জলসা (Star jalsha) হোক বা জি বাংলা (Zee Bangla) প্রতিটি চ্যানেলেই এখন আসছে ধারাবাহিকের জোয়ার। একটা শেষ হতে না হতেই অথবে টিআরপি কমে গেলেই সেই জায়গা দখল করতে চলে আসছে একাধিক নতুন মেগা।

দর্শকদের কাছেও এখন বাংলা বিনোদন এবং ধারাবাহিক অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে আর এই চাহিদাকে কাজে লাগিয়ে বাংলা বিনোদন চ্যানেলগুলি নিয়ে আসছে একের পর এক নতুন নতুন গল্প সমৃদ্ধ মেগা সিরিয়াল। ইতিমধ্যেই বহু নতুন মুখ অভিনেতা অভিনেত্রীদের নিয়ে একাধিক ধারাবাহিকের সম্প্রচার শুরু হয়ে গিয়েছে।

এইবার অ্যাক্রপলিস প্রোডাকশন হাউসের তরফ থেকে আসতে চলেছে আরো এক নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের জন্য বহুদিন ধরেই লুক সেট চলছিল আর এইবার লিড চরিত্রে থাকা অভিনেতা-অভিনেত্রীদের চূড়ান্ত করে ফেললেন প্রোডাকশন হাউজ।

স্টার জলসা আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রধান চরিত্রে যে সমস্ত অভিনেতা অভিনেত্রীদের চয়ন করা হয়েছে তার মধ্যে দুই অভিনেত্রী বেশ অনেকদিন পর ফের ধারাবাহিকে প্রবেশ করছেন। এখানে একজন নয় বরং দুইজন নায়ক এবং দুইজন নায়িকা রয়েছে।

এই ধারাবাহিকে নায়ক হিসেবে দেখা যাবে গৌরব চট্টোপাধ্যায় এবং নীল ভট্টাচার্যকে। এবং নায়িকার ভূমিকায় দেখা যাবে সন্দীপ্তা সেন এবং দেবচন্দ্রিমা সিংহ রায়কে। যতদূর জানা যাচ্ছে নতুন বছরের একেবারে শুরুতেই স্যুট করা হবে এই ধারাবাহিকের প্রোমো।

Bengali serial

Back to top button