Arunima Halder: মহালয়া থেকে বাদ পড়লেন ‘তিতির’ অর্থাৎ অরুণিমা কিন্তু কেন? কারণ জানলে মন ভাঙবে ভক্তদের

কথায় আছে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ। দেখতে দেখতে প্রায় চলেই এলো বাঙালীর সবথেকে বড় পার্বণ দুর্গা পূজা (Durga Puja)। পুজোর বাকি আর মাত্র হতে গুলো কয়েকটা দিন। দেবী দুর্গার আগমনের বাণী পেলেই আনন্দের জোয়ারে গা ভাসায় প্রতিটি বাঙালি। ইতিমধ্যেই বিনোদনের চ্যানেলগুলিতে শুরু হয়ে গিয়েছে মহালয়ার (Mahalaya) তোড়জোড়। সম্প্রতি জি বাংলা (Zee Bangla) সম্প্রচার করেছে মহালয়ার প্রথম প্রোমো।

মহালয়ার এই শুভ অনুষ্ঠানে প্রতিবছর ধারাবাহিকের প্রধান অভিনেত্রীদের দেবী রূপে কাস্ট করা হয়ে থাকে। প্রত্যেক বছরের মতন এই বছরেও মহালয়ার শুভ লগ্নে দেবী রূপে উপস্থিত হবেন জি বাংলা জনপ্রিয় সব ধারাবাহিকগুলির নায়িকারা। ইতিমধ্যেই তাদের ঝলক দেখা গিয়েছে প্রকাশ পাওয়া প্রথম প্রোমোতে।

দর্শকরা হয়তো খেয়াল করেছেন জি বাংলার সমস্ত অভিনেত্রীই মহালয়ার কোনো না কোনো দেবী রূপে মহিষাসুর মর্দিনি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন কেবল বাদ পড়েছেন এক অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। তিনি হলেন মন দিতে চাই ধারাবাহিকের তিতির অর্থাৎ অরুনিমা হালদার (Arunima Halder)

Bengali serial

অনেক দর্শকই হয়তো বলবেন অভিনেত্রী তিতিক্ষা দাসও মহালায় নেই। কিন্তু এই ধারণা ভুল। মহালয়ার এক বিশেষ গল্পে রানীর চরিত্রে দেখা মিলবে তার। অর্থাৎ বাদ পড়লেন কেবল অরুনিমা হালদার। কিন্তু কেন? জানা গিয়েছে যখন মহালয়ার জন্য সমস্ত অভিনেত্রীদের একসাথে ডাকা হয়েছিল তখন কিছু ব্যক্তিগত কারণে সেখানে উপস্থিত থাকতে পারেননি অভিনেত্রী অরুনিমা।

যার ফলে তাকে কোন চরিত্রে রাখতে পারেনি চ্যানেল কর্তৃপক্ষ। তিনি উপস্থিত থাকলে হয়তো গৌরী এলো ধারাবাহিকের খুদে অভিনেত্রী তারার জায়গায় চয়ন করা হতো তাকে এমনটাই ধারণা করা হচ্ছে। কিন্তু উপস্থিত থাকতে পারেননি তিনি যার ফলে এই বছর মহালয়া থেকে নাম মুছে গেল এই জনপ্রিয় অভিনেত্রীর।

Back to top button