ছোটপর্দায় নতুন রূপে ফিরছে নিরুপমা ‘অর্কজা’, তবে জেনে নিন জনপ্রিয় চ্যানেলের কোন ধারাবাহিকে দেখা যাবে তাকে

বাংলা ধারাবাহিক জগতের একজন অন্যতম পরিচিত এবং জনপ্রিয় মুখ হলেন অর্কজা। কিছুদিন আগেই মোটা কাঁচের চশমা, শাড়ি থেকে একেবারে পুলিশ অফিসারের উর্দিতে দেখা গিয়েছিল ছোট পর্দার ‘নিরুপমা’ ওরফে অভিনেত্রী অর্কজা আচার্যকে (Arkoja Acharyya)। ছোট পর্দায় তাঁর কামব্যাক হয়েছিল এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় বাংলা ধারাবাহিক (Bengali Serial) ‘মিঠাই’ (Mithai) দিয়ে।
মিঠাই ধারাবাহিকে আইপিএস অফিসার বসুন্ধরা চরিত্রে তিনি ইতিমধ্যে সকলের মন জয় করেছেন। এবার ‘ধারা’-র পাশাপাশি আরও একটি মেগাতে (Bengali Mega Serial) দেখা গিয়েছে অর্কজাকে। কালার্স বাংলার ধারাবাহিক ‘মৌ এর বাড়িতে’ (Mou Er Bari) এবার অর্কজা অভিনয় করেন অনুষ্কা চরিত্রে। ‘মৌ’ ওরফে অভিনেত্রী অদ্রিজা রায়ের স্বামী রূপমের বাবার বন্ধুর মেয়ে অনুষ্কা। এই চরিত্রটিতেও অসাধারণ অভিনয় করেন তিনি।
স্টার জলসার ওগো নিরুপমা ধারাবাহিক থেকে প্রথম লাইম লাইটে আগমন ঘটে এই জনপ্রিয় অভিনেত্রীর। এরপর তাকে দেখা যায় মিঠাই, শ্রেয়সী এবং মৌয়ের বাড়ি ধারাবাহিকে। এই ধারাবাহিক গুলিতে অসাধারণ অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করেছিলেন এই অভিনেত্রী। খুব বেশি ধারাবাহিকে কাজ না করলেও যে কটা কাজের নিদর্শন রয়েছে সবকটাতেই অত্যন্ত দক্ষতার পরিচয় দিয়েছেন তিনি।
বর্তমানে তার আরো একটি নতুন ধারাবাহিক আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। এই মুহূর্তে ধারাবাহিকের চ্যানেলগুলোর মধ্যে এক অলিখিত প্রতিযোগিতা লেগেই রয়েছে। তারা প্রত্যেকেই এখন একে অপরকে টেক্কা দিতে ব্যস্ত। আরো একবার সেই প্রতিযোগিতায় শামিল হতে চলেছেন অভিনেত্রী অর্কজা। তবে এইবার কোন চ্যানেলে আসতে চলেছেন তিনি?
View this post on Instagram
অভিনেত্রীর অনুগামীদের জন্য রয়েছে এক বিরাট সুখবর। কোন সাইড রোল বা পার্শ্ব চরিত্র নয়, এইবার তাকে দেখা যাবে একেবারে নায়িকার চরিত্রে আকাশ আট চ্যানেলে। আকাশ আটের সাহিত্যের সেরা সময়ের এবারের গল্প বিমল মিত্রের করি দিয়ে কিনলাম গল্পে নায়িকা হিসেবে দেখা মিলবে এই জনপ্রিয় অভিনেত্রী। আরো একবার তাকে নতুন রূপে নতুন গল্পে দেখার জন্য উৎসুক হয়ে রয়েছেন অভিনেত্রীর ভক্তরা।

