এই আর্য আসল আর্য নয়! ছদ্মবেশীর আসল পরিচয় ফাঁস! তাহলে কে এই আর্য সিংহ রায়?

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকে আর্য ও অপর্ণার প্রেম এখন তুঙ্গে দর্শকের চোখে চোখে এই জুটির মিষ্টি মুহূর্ত নতুন রূপে অপর্ণাকে পাওয়ার পর থেকে সিরিয়ালের প্রতি আগ্রহ আরও বেড়েছে নানা বাধা পেরিয়ে অবশেষে যখন দুজনের বিয়ে ঠিক হওয়ার পথে তখনই সামনে আসে এক বড় চমক যা পুরো গল্পকে অন্য দিকে ঘুরিয়ে দিতে পারে
নতুন প্রমোয় দেখা যায় আর্য অবশেষে অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেয় অপর্ণার মুখেও হাসি খুশির সুরে ভরে ওঠে গল্প চারদিকে শুধু প্রেমের আবহ ঠিক এমন সময় অপর্ণার বাবার হাতে এসে পৌঁছয় এক রহস্যময় চিরকুট সেই চিরকুটে লেখা থাকে আর্যর আসল নাম শঙ্কর এবং সে নাকি আগেই বিবাহিত অর্থাৎ অপর্ণাকে বিয়ে করতে চলেছে তার দ্বিতীয়বার এই তথ্য পড়েই হতভম্ব হয়ে যান অপর্ণার বাবা এবং প্রমো শেষ হয় তাঁর বিস্ময় ও উদ্বেগের মুহূর্তে
বিয়ের আগে এমন চমক পাওয়া কোনও বাবাই মেনে নিতে পারবেন না স্বাভাবিকভাবেই তিনি অপর্ণার বিয়ের বিরুদ্ধে মত দেন কিন্তু এতেই কি ভেঙে যাবে আর্য অপর্ণার সম্পর্ক এই জুটির জীবনে কোন ঝড় নেমে আসতে চলেছে তা জানতেই মুখিয়ে দর্শক গল্প কোন দিকে মোড় নেয় এখন সেদিকেই নজর সবার
অনেকেই ভাবছিলেন আর্য অপর্ণার বিয়ে দিয়েই শেষ হবে ধারাবাহিক কিন্তু প্রমোর ইঙ্গিত বলছে গল্পের এখনও বহু দিক বাকি রয়েছে দিতিপ্রিয়া ধারাবাহিক ছাড়ার পরও দর্শকরা নতুন অপর্ণাকে বেশ ভালোভাবেই গ্রহণ করেছেন তাতে টিআরপিতেও কোনও প্রভাব পড়েনি বরং আগের মতোই উঁচুতেই রয়েছে সিরিয়ালটির স্থান
আরও পড়ুনঃ ‘জ্ঞান দিতে এসেছেন, এদিকে জ্ঞান বানানটাই জানেন না…’- স্বস্তিকার লেখা ভুল বানান ঝড় তুলল নেট দুনিয়ায়! লাইভে এসে কান ধরে ক্ষমা চাইলেন অভিনেত্রী!
জীতু কমল ও দিতিপ্রিয়ার মধ্যেকার পুরনো বিবাদ ঘিরে দর্শকদের মনে সন্দেহ তৈরি হলেও গল্পের গতি থেমে যায়নি বরং নতুন টুইস্ট পুরো উত্তেজনা বাড়িয়ে দিয়েছে এখন অপর্ণা কি বাবাকে রাজি করাতে পারবে আর্য কি প্রমাণ করতে পারবে সে সত্যিই নির্দোষ এই সব প্রশ্নের উত্তরই ধারাবাহিককে আরও আকর্ষণীয় করে তুলেছে দর্শকদের জন্য তৈরি হয়েছে নতুন কৌতূহল এবং পরের পর্বের অপেক্ষা আরও বাড়ছে।

