চুরি হয়ে গেল অভিনেত্রী অন্বেষা হাজরার মূল্যবান জিনিস, আক্ষেপ করে নেট মাধ্যমে জানালেন তিনি

বাংলা টেলিভিশন (Bengali Television) জগতে বর্তমানে রাজ করছেন এমন অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন অভিনেত্রী অন্বেষা হাজরা (Anwesha Hazra)। এখনো অব্দি তার অভিনীত প্রতিটি ধারাবাহিকই বেশ জনপ্রিয়তা পেয়েছে।
বর্তমানে স্টার জলসার (Star Jalsha) সন্ধ্যা তারা ধারাবাহিকের প্রধান নায়িকা হিসেবে দেখা যাচ্ছে তাকে। এর মাঝেই তার সাথে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। আর সেই ঘটনার কথা তিনি নিজেই তার সমাজমাধ্যমে অত্যন্ত দুঃখের সাথে শেয়ার করলেন।
এই মুহূর্তে দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া অর্থাৎ সামাজিক মাধ্যম প্রতিটি মানুষের কাছেই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আর অভিনেতা অভিনেত্রী অথবা কোন বিশেষ ব্যক্তিত্বের কাছে নিজের কাজ সম্পর্কে অবহিত করা এবং দর্শকদের সঙ্গে জুড়ে থাকার একটি অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।
তাই কম বেশি প্রতিটি শিল্পীর কাছেই সোশ্যাল মিডিয়া, অত্যন্ত দামি এবং মূল্যবান বিষয় হিসেবে ধরে নেওয়া যায়। আর ঠিক সেই ক্ষেত্রেই এক বড়সড়ো গন্ডগোল ঘটে গেল অভিনেত্রী অন্বেষার জীবনে। বর্তমানে সাইবার ক্রাইম যে হারে বেড়ে চলেছে তাতে রেহাই পাচ্ছে না কেউই। আর সেই সাইবার ক্রাইম এর শিকার হলেন অন্বেষা।
ইনস্টাগ্রাম আইডি হ্যাক হল অভিনেত্রী অন্বেষা হাজরার। কিছুক্ষণ আগেই অভিনেত্রী বেশ দুঃখের সাথেই তার ফেসবুকের মাধ্যমে দর্শকদের উদ্দেশ্যে জানান, “আমার ইনস্টাগ্রাম প্রোফাইল হ্যাক হয়ে গিয়েছে।” তার এই বিপদে বেশ চিন্তিত অভিনেত্রীর ভক্তরাও।

