আবার ছোটপর্দায় অন্বেষা হাজরা! জি বাংলা নয় এবার প্রতিপক্ষ চ্যানেলেই ফিরছেন তিনি! কোন প্রোডাকশন হাউসে ফিরছেন অভিনেত্রী? বিস্তারিত জানতে দেখে নিন প্রতিবেদনটি

ছোট পর্দার অতি পরিচিত মুখ অন্বেষা হাজরা। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী রাতারাতি ঊর্মি চরিত্রের জন্য দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেন। যদিও এর অনেক আগে থেকেই টেলিভিশনের পর্দায় অভিনয় করছিলেন অভিনেত্রী। কিন্তু এই পথ যদি না শেষ হয় সিরিয়াল অন্বেষাকে অন্য এক পরিচিতি দেয়। এই সিরিয়াল অনেকদিন হয়েছে শেষ হয়ে গিয়েছে। নতুনভাবে কোনও সিরিয়ালে ঊর্মিকে আপাতত দেখাও যাচ্ছে না।
দর্শকেরা অপেক্ষা করছিলেন অন্বেষা হাজরা কবে আবার ছোটপর্দায় ফিরবেন। এখন চলে এসেছে সেই অপেক্ষার অবসানের পালা। এই বছরের শুরুতেই বেশ কিছু নতুন ধারাবাহিককে আসতে চলেছে টেলিভিশনের পর্দায়। জানা গেছে, জনপ্রিয় প্রোডাকশন হাউস ব্লুজ প্রোডাকশন থেকে স্টার জলসার মতন প্রথম সারির চ্যানেলে আসতে চলেছে একটি নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই ছিল তার স্ক্রিন টেস্ট।
জানা গিয়েছে এই স্ক্রিন টেস্টে দাগ পড়েছে অন্বেষা হাজরার। তাহলে কি খুব তাড়াতাড়ি এই অভিনেত্রীকে আমরা দেখতে পারবো ছোটপর্দায়? জানা গেছে ধারাবাহিকের প্রধান চরিত্রে অভিনয়ের জন্যই ডাক পড়েছিল তার। সেই চরিত্রের মেকআপ করিয়ে তার ডায়লগ ক্যামেরার সামনে বলিয়ে একবার দেখে নেওয়া হয় যে অভিনেত্রী সেই চরিত্রের জন্য পারফেক্ট কিনা।
তার অভিনীত ধারাবাহিক গুলি থেকে অন্বেষা হাজরার অভিনয়ের প্রতিভা যে ঠিক কতটা তা ভালোভাবেই আন্দাজ করেছেন দর্শকরা। অল্প কিছুদিনের মধ্যে মাত্র কয়েকটা ধারাবাহিকের মধ্যে দিয়েই মানুষের মন জয় করে নিয়েছেন তিনি। তাই স্টার জলসার হাত ধরে তার নতুন ধারাবাহিকের আগমনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছেন অন্বেষার ভক্তরা।
View this post on Instagram
জানা গিয়েছে অন্বেষা হাজরা ছাড়াও আরো দুই নামি দামি জনপ্রিয় অভিনেত্রী সেদিন স্ক্রিন টেস্টের জন্য এসেছিলেন। এছাড়াও এসেছিলেন কিছু নতুন মুখ যাদের ধারাবাহিকে কাজ করার কোন পূর্ব অভিজ্ঞতা নেই। অন্বেষা হাজরাই যে এই ধারাবাহিকের লীডে থাকবেন এমন নিশ্চয়তা এখনো চ্যানেল কর্তৃপক্ষ তরফ থেকে পাওয়া যায়নি। তবে আশা করা হচ্ছে তিনি তার নতুন ধারাবাহিক নিয়ে খুব তাড়াতাড়ি আরো একবার দর্শকদের মনে জায়গা করে নিতে আসছেন স্টার জলসাতে।

