সূর্যের জেদের জন্য ভালো নেই সোনা রূপা! গল্পের একঘেয়েমির জন্য কি টিআরপি কমছে দিনে দিনে?

হাজার বলেও, সব প্রমাণ দেখিয়েও কিছুতেই বাগে আনা যাচ্ছে না সূর্যকে। সেই এক জেদ ধরে বসে আছে সে। তার অভিমান ধীরে ধীরে এতটাই গাঢ় হয়ে উঠেছে যে দীপার থেকে ডিভোর্স চাইতেও দুবার ভাবেনি সূর্য। তাই কোর্ট এর আদেশে ছয় মাস একসাথে থাকার বিধান পেয়েছে তারা।
সূর্যের জেদে আজ সোনা রূপা তাদের মা বাবা থাকা সত্বেও অনাথ। এক সময় দর্শকদের এই ধারাবাহিক দেখার প্রধান কারণ হয়ে উঠেছিল সোনা রুপার দুষ্টু মিষ্টি সম্পর্ক, আর আজ সূর্যের জন্য সেটাও পাচ্ছে না। দর্শকরা তাই সাভাবিক ভাবেই ধীরে ধীরে ধারাবিকে থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যার প্রমাণ মিলল এই সপ্তার টিআরপি তালিকায়।
গত সপ্তাহের পর এ সপ্তাহেও টিআরপি তালিকায় শীর্ষস্থান হাতছাড়া সূর্য-দীপার। দীর্ঘদিন পর জুটির একছাদের তলায় থাকাটাও দর্শক টানতে ব্যর্থ। এই সপ্তাহে ফের একবার বেঙ্গল টপারের খেতাব ছিনিয়ে নিল জি কন্যা ‘জগদ্ধাত্রী’। টিআরপি লিস্টে ৮.২ পেয়ে এক্কেবারে প্রথম এই ধারাবাহিক।
দীর্ঘদিন ধরে দ্বিতীয়স্থানে আটকে থাকার পর গত সপ্তাহে প্রথমস্থা ছিনিয়ে নিয়েছিল এই মেগা, এই সপ্তাহে নম্বরের ব্যাবধান বাড়িয়ে প্রথম ‘জগদ্ধাত্রী’। এই সপ্তাহে জি বাংলার এই সিরিয়ালের ঝুলিতে রয়েছে ৮.২ নম্বর। অন্যদিকে ‘অনুরাগের ছোঁয়া’র রেটিং মাত্র ৭.৭! আইপিএলের মরসুমে চড়চড়িয়ে কমেছে সূর্য-দীপার নম্বর।
আর কিছুদিন যদি এরকম ভাবে একই প্লট চলতে থাকে তাহলে সেই দিনটা আসতে বেশি দেরি নেই যেদিন অন্যান্য ধারাবাহিকের মতন দর্শক অনুরাগের ছোঁয়া ধারাবাহিকটিও দেখা বন্ধ করে দেবে। ফলে অন্যান্য অন্যদের মতো টিআরপি তলানিতে ঠেকায় এই ধারাবাহিকটিও চিরতরে বন্ধ হয়ে যাবে। কারণ আজকের যুগে টিআরপি সব।

