গুড্ডির জীবনে আবার ফিরতে চলেছে অনুজ! শেষ নয় বরং নতুন ভাবেই শুরু হবে এই গল্প! নায়কের প্রত্যাবর্তনের খবর সামনে আসতেই উৎসাহী ভক্তরা

‘গুড্ডি’ ধারাবাহিকে আর দেখা যাবে না অনুজকে। এই কথা নিজেই ফেসবুকে জানিয়েছিলেন অভিনেতা রণজয় বিষ্ণু। ধারাবাহিকে নায়কের মৃত্যু দেখানো হবে, আর তারপর থেকে দেখা যাবে না রণজয়কে। তবে এখানেই কি শেষ ও হয়ে যাবে ধারাবাহিক? আর কি প্রিয় নায়ককে দেখতে পাবে না দর্শক? তবে টলিউডের অন্দরে অবশ্য শোনা যাচ্ছে অন্য কথা৷ যদিও চ্যানেলের তরফে নিশ্চিত করে জানানো হয়নি কিছুই।

ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, গুড্ডি ধারাবাহিকে দেখা যাবে নতুন মোড়। অনুজ নাকি ফিরবে ধারাবাহিকে। অনুজের ধারাবাহিকে মৃত্যু দেখানো হলে, সিরিয়ালের ও যে বিদায় ঘণ্টা বেজে যাবে তা ধরেই নিয়েছিলেন দর্শকেরা। অবশেষে নতুন খবর এল সামনে।

রণজয়ের মুখে এ কথা শোনার পর অনেকেরই মনখারাপ। প্রশ্ন উঠছে তবে কি আর প্রিয় নায়ককে দেখা যাবে না পর্দায়? টলিপাড়ার ঘনিষ্ঠ মহল অবশ্য বলছে অন্য কথা। আবারও নাকি অনুজ ফিরবে। যদিও নিশ্চিত ভাবে কিছুই জানা যায়নি। তবে শোনা যাচ্ছে ‘গুড্ডি’র গল্প নিতে চলেছে এক নতুন মোড়। সিরিয়ালে নাকি নতুন অবতারে খুব তাড়াতাড়ি ফিরতে চলেছে অনুজ।

গল্পের নায়কের মৃত্যুর দৃশ্য দেখার পর দর্শকদের একাংশ ধরে নিয়েছিলেন যে গল্প এ বার শেষ হয়ে যাবে। কিন্তু শোনা যাচ্ছে ‘গুড্ডি’র যাত্রা এখনও অনেকটাই বাকি। বরং টলিপাড়ায় দু’মাসের মাথায় ‘বালিঝড়’ সিরিয়াল শেষ হওয়ার গুঞ্জন! তৃণা সাহা, কৌশিক রায়, ইন্দ্রাশিস রায়ের ত্রিকোণ প্রেমের গল্প নাকি মোটেই পছন্দ হচ্ছে না দর্শকের।

তা হলে অনুজ কি সত্যিই আবার ফিরে আসবে? কোন দিকে মোড় নেবে গুড্ডি, অনুজ আর শিরিনের গল্প। হ্যাঁ এ কথা সত্যি খুব তাড়াতাড়ি গুড্ডির জীবনে ফিরে আসছে অনুজ। ফের দেখা যাবে গল্পের নায়ককে এই ধারাবাহিকে। তবে এইবার ঠিক কিভাবে কিরূপে ফিরবে অনুজ তা এখনো নিশ্চিত ভাবে জানায়নি এই ধারাবাহিকের নির্মাতারা।

Back to top button