‘বালিঝড়’ এসে স্লট কেড়ে নিলো জনপ্রিয় মেগার! মাত্র কয়েক মাসের চলার পরেই অকালে বন্ধ হতে চলেছে আপনাদের প্রিয় সিরিয়াল!

আজকাল দেখা যাচ্ছে কয়েক মাস ধরে বাংলা টেলিভিশনে একের পর এক নতুন নতুন সিরিয়াল আসছে। আর নতুন সিরিয়াল মানে একেবারে নতুন গল্প এবং তার সঙ্গে বেশ কিছু নতুন মুখের সঙ্গে পরিচয় হচ্ছে দর্শকদের। কিন্তু এর পাশাপাশি একটি খারাপ ঘটনা ঘটে চলেছে ক্রমাগত। সেটি হল নতুন সিরিয়াল আসায় কোপ পড়ছে পুরনো সিরিয়ালের ওপর।
যখন তখন হুট করে, যে কোন সিরিয়াল বন্ধ করে দেওয়া হচ্ছে। সিরিয়াল যতই জনপ্রিয় হোক কিংবা তারটিআরপি যেমনই থাকুক না কেন হঠাৎ করে বন্ধ করে দেওয়ার ফলে তার দর্শকরা হতাশ হয়ে পড়ছে। মাত্র কয়েক মাসেও যাত্রা শেষ হয়ে যাচ্ছে সিরিয়ালের এমন অনেক উদাহরণ রয়েছে।
এর ফলে এখন যে কোন ধারাবাহিক নতুন এলেই পুরোনো ধারাবাহিকে দর্শকরা চিন্তায় থাকছে যে কবে তাদের পছন্দের সিরিয়ালের দশা খারাপ হতে চলেছে। এবার আবার তেমন একটি খবর এলো। আবার পুরনো সিরিয়ালের উপর কোপ পড়লো।

এবার যে সিরিয়ালের কপাল পুড়বে সেটি হল নবাব নন্দিনী। সম্প্রতি ঘোষণা করা হয়েছে বালিঝড় আসতে চলেছে সন্ধ্যে ৬ টার স্লটে। ওই সময়ে এখন দেখতে পাওয়া যায় ‘নবাব নন্দিনী’ ধারাবাহিক। ইন্দ্রানী পাল এবং অভিনেতা রেজওয়ান রাব্বানী শেখকে। আর শুরুর প্রথমদিকে জনপ্রিয়তা পেলেও যতদিন এগিয়েছে এই ধারাবাহিকের টিআরপি তত নিচের দিকে নামতে শুরু করেছে।
এমনিতেই এই ধারাবাহিকের ভবিষ্যৎ নিয়ে বহুদিন ধরে দর্শকদের মনে চিন্তা গ্রাস করেছিল। এবার সেই চিন্তা আরো বাড়িয়ে বালিঝড়ের স্লট ঘোষণা করে দিল চ্যানেল কর্তৃপক্ষ। এর আগেও আরো একটি ধারাবাহিক টিআরপি তালিকায় ভালো ফল করতে না পারার জন্য শেষ হয়ে গেছে। সেটির নাম হল ‘সাহেবের চিঠি’।

