শেষমেষ ডিভোর্স হল সূর্য দীপার! এবার নতুন মানুষের আগমন দীপার জীবনে, নায়ক পরিবর্তন! চিন্তায় ভক্তরা
বিচ্ছেদ ঘটল সূর্য দীপার, এবার দীপার জীবনে প্রবেশ করবে নতুন নায়ক!

স্টার জলসা (Star jalsha) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিক সম্প্রচারিত হচ্ছে তার মধ্যে সবচেয়ে সেরা ধারাবাহিকটি হল অনুরাগের ছোঁয়া (Anurager chowa)। নায়কের ভূমিকায় অভিনয় করছেন দিব্যজ্যোতি দত্ত এবং নায়িকা হিসেবে রয়েছেন স্বস্তিকা ঘোষ ও ধারাবাহিকের প্রধান ভিলেনের চরিত্রে রয়েছেন অহনা দত্ত। খুব তাড়াতাড়ি বদলে যেতে চলেছে সূর্য দীপার জীবন।
অনেক স্বপ্ন নিয়ে অনেক ভালবেসে সূর্যের সাথে নিজের জীবন শুরু করেছিল নায়িকা দীপা। কিন্তু প্রতিমুহূর্তে তাকে কেবলমাত্র লাঞ্ছিত এবং অপমানিত হতে হয়েছে। বিয়ের আগে থেকে শুরু করে বিয়ের পরে, প্রত্যেকটা সময় একাধিক অগ্নিপরীক্ষা দিতে হয়েছে তাকে।
গর্ভবতী দীপার সন্তানের দায়ভার অস্বীকার করেছিল নায়ক সূর্য। সূর্যকে পুরোপুরি ভাবে নিজের বসে করে নিয়েছিল মিশকা। যদিও পরে সব সত্যি সবার সামনে আসে, শেষ পর্যন্ত দীপা নির্দোষ প্রমাণিত হয়। কিন্তু তারপরেও কালো ছায়া পিছু ছাড়েনি তার।
এখনো এত অন্যায় করার পরেও বারবার জিতে যাচ্ছে মিশকা। এত লড়াই করেও এক হতে পারেনি সূর্যদীপা। নানা রকম অশান্তির মধ্যে দিয়ে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে গোটা পরিবার। তবে এই ধারাবাহিকে আসতে চলেছে একেবারে অন্যরকম টুইস্ট।
আরও পড়ুনঃ কৌশিকী মুখার্জির বিয়ে মিটতেই মেহেন্দিকে কুকর্মের শাস্তি দেবে জ্যাস! তার কথা শুনে ভয়ে কুঁকড়ে গেল মেহেন্দি
সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। এখানে দেখা যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে সূর্য আর দীপার মধ্যে। আর এই বিষয়টা ঘটাচ্ছে লাবণ্য। সূর্য কেমন যেন মেনে নিয়েছে সবটা। অন্যদিকে দেখা যাচ্ছে, একটি ছেলে গিটার হাতে বলছে, “রিইউনিয়নে দীপা না এলে ডুয়েট সফল হবে না।” তবে কি বিচ্ছেদের পর এই ব্যক্তি হতে চলেছে দীপার দ্বিতীয় নায়ক?
View this post on Instagram

