নিজের নাক কেটে আনন্দীর যাত্রা ভঙ্গ করলো তিতির! আদির চোখে ছোট হলো নায়িকা! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদির সাথে ডিনারে যেতে না পারায় নার্সিংহোমে বসে থাকে তিতির। নন্দিনী এসে তিতিরকে আবারো ভুলভাল বোঝাতে থাকে। তারপর আদির সাথে সিনেমা দেখতে যাওয়ার জন্য। আদি তিতিরের সাথে যে সিনেমা দেখতে যাচ্ছে সেটা জানতে পারে আনন্দী। তাই তাদের আগে আনন্দী পৌঁছে যায় বিজয়াদের নিয়ে। আদির উপর নজর রাখতেই সবাইকে নিয়ে যায় সে। এদিকে আদি বুঝতে পারে কিছু গন্ডগোল আছে। তার তো আনন্দীকে নিয়েই ভয়।
আনন্দী আজকের পর্ব ৫ জানুয়ারি (Anondi Today Episode 5 January)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদি তিতিরকে নিয়ে সিনেমা হলে ঢোকার সময় আদিকে পিছন থেকে ডাকে ঠাম্মি। আদি দেখতে পায় আনন্দী তার মা, ঠাম্মি সবাইকে নিয়ে উপস্থিত হয় সিনেমা হলে। তাদেরকে দেখে তো অবাক হয়ে যায় আদি। তারপর তো সবাই মিলে একসঙ্গে সিনেমা হলে ঢোকে সিনেমা দেখতে। আদির পাশে যাতে আনন্দী বসতে পারে তার জন্য ঠাম্মি বুদ্ধি খাটিয়ে তিতিরকে আটকে দেয়। কিন্তু তিতির ঠিক আনন্দীকে সরিয়ে আদির পাশে বসে পড়ে।
আনন্দীকে ভুল বোঝে আদি
এরপর হঠাৎ সিনেমার মাঝে আনন্দী তিতিরের গায়ে রস ফেলে দেয়। তিতির সেটা পরিষ্কার করতে যেই বাথরুমে যায় অমনি তনুশ্রী গিয়ে তিতিরকে বাথরুমে আটকে দিয়ে আসে। এদিকে তিতির তো সমানে বাথরুম থেকে বেরোনোর জন্য চিৎকার করতে থাকে। ঠিক সেই সময় এসে সুপায়ন তিতিরকে বের করে। আর বলে আনন্দী ইচ্ছে করে তাকে বাথরুমে আটকে রেখেছে। যাতে তিতির আদির পাশে বসতে না পারে। এরপর সুপায়ন তিতিরকে বুদ্ধি দেয় কিভাবে আনন্দীকে আদির চোখে ছোট করা যায়।
আরও পড়ুনঃ মাঝরাতে মদ খেয়ে বেসামাল উষসী রায়! নতুন বছরের উত্তেজনায় রাস্তায় নামলেন মা’তাল নায়িকা!
এরপর হঠাৎ তিতিরের চিৎকার শুনে ছুটে যায় আদি। আদি গিয়ে দেখে তিতিরের মাথা ফেটে গেছে। তিতির বাথরুম থেকে বেরিয়ে এসে আদিকে বলে আনন্দী তাকে বাথরুমে আটকে রেখে এভাবে মাথা ফাটিয়ে দিয়েছে। আদি তো সেই সময় সে কথাই বিশ্বাস করে নেয় এবং আনন্দী হল থেকে বেরোনোর সাথে সাথেই তার উপর চিৎকার করতে শুরু করে। এদিকে আনন্দী তো কিছুই বুঝতে পারে না, কারণ সে এসবের কিছুই জানে না। কিন্তু আনন্দীকে পুরোপুরি ভুল বোঝে আদি। এরপর বাড়ি গিয়ে দেখে বাড়ি চলে এসেছে আদির বাবা। সেও আনন্দীদের দেখে অনেক ছোটবড় কথা শোনায়। এবারে দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে।

