সব নাটক শেষ! তিতিরের প্ল্যানে জল ঢেলে বাজিমাত করলো আনন্দী! দুর্ধর্ষ আজকের পর্ব

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।

ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আনন্দী টাকা পাওয়ার পরকে ব্যাংকে গিয়ে প্রথম নিজেদের একাউন্টে টাকা ট্রান্সফার করে আসে। তারপর রাতের অন্ধকারে সবার চোখের আড়ালে আনন্দী গায়ে চাদর মুড়ি দিয়ে বাড়ি থেকে বেরোয়। কিন্তু কোন ভাবে আদির চোখে পড়ে যায় এবং আদি পেছন করতে করতে আনন্দীকে খুঁজতে বেরোয়। বাড়িতে গিয়ে আদি সবাইকে বলে আজ তারা মা, ঠাম্মিদের নিয়ে বাইরে খেতে যাবে। কিন্তু বাড়ির ছেলেরা তো আদির প্রস্তাবে একেবারেই রাজি হয় না। কিন্তু আনন্দী বারবার নিজের কথার মাধ্যমে রাজি করানোর চেষ্টা করে।

Anondi, Zee Bangla, Bengali Serial, Bengali television, আনন্দী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা টেলিভিশন, Anondi Today Episode 2 January, আনন্দী আজকের পর্ব ২ জানুয়ারি, আনন্দী আজকের পর্ব

আনন্দী আজকের পর্ব ৩ জানুয়ারি (Anondi Today Episode 3 January)

ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আনন্দী পরের দিন নার্সিংহোমে গিয়ে তিতিরকে বড়দিনের উপহার দিয়ে আসে। এদিকে তিতির তো আদিকে নিয়ে ডিনারে যাওয়ার প্ল্যান করছে। কিন্তু আনন্দী জানিয়ে দেয় আদি আজ রাতে তাদের নিয়ে রেস্টুরেন্টে যাবে ডিনার করতে।

অন্যদিকে বাড়িতে সবাইকে তৈরি করে আদি আনন্দী বেরিয়ে পড়ে রেস্টুরেন্টের উদ্দেশ্যে। কিন্তু চৈতি এবং অয়ন্তিকা যেতে পারে না সুপায়নের নার্সিংহোমে কাজ থাকার জন্য। এদিকে রেস্টুরেন্টে সবাই মিলে আনন্দ করতে করতে যায়। মা ঠাম্মিকে খুশি দেখে আদিও বেশ খুশি।

আরও পড়ুনঃ অভিনেত্রীর জীবনে শোকের ছায়া! আপনজনকে চিরতরে হারিয়ে ফেললেন রুক্মিণী! মৃ’তদেহের সামনে কান্নায় ভেঙে পড়লেন তিনি!

এদিকে আদিকে রেস্টুরেন্টে নিয়ে গিয়েও বিপদ। সব মেয়েই তাকিয়ে রয়েছে আদির দিকে। আনন্দী দেখতে পায় সেটা। আর তখনই একটি মেয়ে আদির উদ্দেশ্যে গান গেয়ে ওঠে। আনন্দীও তাকে উচিত জবাব দেয় নিজের কায়দায়। কিন্তু বাড়ির ছেলেরা তো জানে না যে আদি সত্যি সবাইকে নিয়ে বেরিয়েছে। এবারে বাড়ি গিয়ে যে কি অপেক্ষা করছে সবার জন্য সেটাই দেখার অপেক্ষা।

Back to top button