আনন্দীকে উদ্ধার করতে গিয়ে মৃ’ত্যুমুখে আদি! এবার কী করবে নায়িকা? টানটান উত্তেজনাময় আজকের পর্ব

ধারাবাহিক জগতে প্রতিদিনই নিত্য নতুন ধারাবাহিক শুরু হয়ে থাকে। সেরকমই জি বাংলার (Zee Bangla) পর্দাতেই কয়েকদিন আগে একটি নতুন গল্প নিয়ে হাজির হয়েছে নতুন ধারাবাহিক আনন্দী (Anondi)। ধারাবাহিকে আনন্দী এবং আদিদেবের জুটি ইতিমধ্যেই দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। গল্পে আনন্দীর চরিত্রের অভিনয় করছেন অভিনেত্রী অন্বেষা হাজরা এবং আদিদেবের চরিত্রে অভিনয় করছেন অভিনেতা ঋত্বিক মুখার্জি।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে আনন্দীর বাড়ি থেকে আনন্দীর দাদা এবং বৌদি মিলে রকেটের সঙ্গে জোট বেঁধে জোর করে আনন্দীর সঙ্গে রকেটের বিয়ে দিচ্ছে। আনন্দীকে না জানিয়েই বাড়িতে বিয়ের প্রস্তুতি শুরু হয়ে যায়। এদিকে ঘরে আটকে রাখা হয় আনন্দীকে। এরই মাঝে আদির ঠাম্মি ফোন করে আনন্দীর থেকে সবটা শোনার পর আদিদেবকে সমস্ত ঘটনা জানায়। গায়ে হলুদের আগেই আদিতে পৌঁছে যায় রকেটকে আটকাতে।

আনন্দী আজকের পর্ব ১৯ অক্টোবর (Anondi Today Episode 19 October)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে রকেট এবং আনন্দীর গায়ে হলুদ হওয়ার আগেই আদি পৌঁছে যায় আনন্দীকে উ’দ্ধার করতে। সেখানে রকেট এবং তার গু’ন্ডাদের সঙ্গে মা’রপিট করে আনন্দীকে উদ্ধার করে নিয়ে আসে। আনন্দীর দাদা বৌদি সেই কাজে বাধা দিলে আদি তাদের সাবধান করে দেয়। আনন্দীকে সেখান থেকে বের করে নিয়ে আসার সাথে সাথে রকেট তার গু’ন্ডাদেরকে দুজনকে তুলে আনতে বলে এবং তাদের মে’রে ফেলার হু’মকি দেয়। রকেট জানায় যদি রকেট আনন্দীকে বিয়ে করতে না পারে তাহলে আনন্দীকে মেরে ফেলবে সঙ্গে আদিকেও।
আনন্দীকে উদ্ধার করে নিয়ে আসা আদিদেব
এরপর দেখা যায় আদি আনন্দেকে নিয়ে বড় রাস্তা ধরে পালাতে থাকে। ঠিক সেই সময়ে আদির গাড়ির চাবি পড়ে যায় পকেট থেকে। আনন্দী সেটা তুলতে গেলে আদি বাধা দেয় এবং সঙ্গে সঙ্গে তাদের ঘিরে ধরে রকেটের গু’ন্ডারা। তাদের হাতে ধা’রালো সমস্ত অ’স্ত্র। আনন্দী তাদের চোখের ধুলো দিয়ে আদিকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। এরপরে বিসর্জনের ভিড়ের মাঝে তারা লুকিয়ে যায় যাতে গু’ন্ডারা ধরতে না পারে। এরপর কোন মতে আদি এবং আনন্দী দুজনে গিয়ে পৌঁছায় লাহিড়ী বাড়িতে। সেখানে গিয়ে শুরু হয় নতুন নাটক।
আরও পড়ুনঃ সিরিয়াল প্রেমীদের জন্য বিরাট দুঃসংবাদ! মাঝপথে বন্ধ হল তিনটি মেগার শুটিং
আদি বাড়ি ফিরছে না দেখে চিন্তা শুরু করে ঠাম্মি। ঠাম্মিকে চিন্তা করতে দেখে বিজয়া তাকে প্রশ্ন করে ঠাম্মি তখন সমস্ত ঘটনা জানায়। ঠাম্মি চিন্তা করতে থাকে আদিকে নিয়ে। এদিকে ঠাম্মি এবং বিজয়াকে কথা বলতে শুনে নেয় চৈতি। চৈতি গিয়ে আবার এই ঘটনা জানায় নন্দিনীকে। ঠিক সেই সময় বাড়িতে ঢোকে আদি। আদিকে দেখে তো সবাই নানান রকম প্রশ্ন করতে থাকে, আদি জানায় সে আনন্দীকে উদ্ধার করতে গিয়েছিল। আনন্দীকে দেখে আরও সবাই ক্ষেপে ওঠে। আদির বাবা, দাদা, কাকা সবাই মিলে তাকে নানান রকম প্রশ্ন করতে থাকে। এদিকে নন্দিনী এবং চৈতি মিলে ইচ্ছে করে সবার সামনে নাটক করে সমস্ত ঘটনা জানায়। এবারে দেখার অপেক্ষা আদি এবং আনন্দী দুজনের ভাগ্যে কি রয়েছে।

