আদির হাত ধরে নিজের বাবার স্বপ্ন পূরণ করল আনন্দী! জমে গেল আজকের পর্ব!

জি বাংলার (Zee Bangla) দর্শকদের পছন্দের ধারাবাহিকগুলির মধ্যে একটি হলো আনন্দী। প্রতি সপ্তাহে টিআরপি তালিকায় ভালোই ফলাফল করছে ধারাবাহিকটি। বর্তমানে তো ধারাবাহিকটি বেশ জমে উঠেছে। টিআরপি তালিকায় বেশ ভালই ফলাফল করছে প্রতি সপ্তাহে। অবশেষে আদি আনন্দী সব বাধা পেরিয়ে নতুনভাবে সবকিছু শুরু করেছে।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছিল আদি আনন্দীকে ফোন করে মেডিনেসে ইন্টারভিউ দিতে আসার জন্য বলে। এদিকে নার্সরা কিছুতেই সামলাতে পারছে না বাচ্চাদের। এটা শোনার পর তো নন্দিনী ভীষণই ক্ষেপে ওঠে। এদিকে আনন্দী আদির কথায় নার্সিংহোমে ইন্টারভিউ দিতে চলে আসে। কিন্তু নন্দিনী তাকে যা নয় তাই বলে অপমান করে দেয়। কিছুতেই তার ইন্টারভিউ নেয় না। এরপর মাঝরাতে আদির কাকা আদিকে ফোন করে সব বাচ্চার হারিয়ে যাওয়ার খবর দেয়। তারপর আদি আনন্দী মাঝরাতে ছুটে যায় নার্সিংহোমে। এরপর আনন্দী যেই মেডিনেসে পৌঁছায় সবাই আড়াল থেকে বেরিয়ে আসে। বাচ্চারা বারবার আনন্দীকে চায়। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে দেখে নন্দিনী আনন্দীকে পরের দিন ইন্টারভিউ দিতে আসতে বলে।

আনন্দী আজকের পর্ব ১৫ ডিসেম্বর (Anondi Today Episode 15 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হবে আদির সাথে ইন্টারভিউ দিতে মেডিনেসে নন্দিনীর ঘরে যায় আনন্দী। এরপর নন্দিনী নার্সিংহোমের স্পেশাল নার্সকে ডেকে এনে আনন্দীর ইন্টারভিউ শুরু করে। ওই নার্সের সব প্রশ্নের উত্তর নিজের মতন করে দেয় আনন্দী সাথে এটাও বলে যে নার্সিং এর কাজ সে মন থেকে ভালোবেসে করে। আগে সবার মন ভালো রাখাই তার কাজ। আনন্দী একটার পর একটা প্রশ্নের উত্তর ঠিক দিচ্ছে দেখে তাকে বাধ্য হয়েই মেডিনেসে অ্যাপয়েন্ট করতে হয়। কিন্তু নন্দিনী জানিয়ে দেয় আনন্দী এখন পার্ট টাইম হিসেবে কাজ করবে নার্সিংহোমে।
মেডিনেসে চাকরি পেল আনন্দী
এরপরে ইন্টারভিউ শেষের পর আনন্দী কে তার ইউনিফর্ম দেওয়া হয়। সেটা হাতে পেয়ে আনন্দীর বাবার কথা মনে পড়ে যায়। আবেগে ভেসে যায় আনন্দী, পুরনো সব কথা তার আবার মনে পড়তে থাকে। আদি তাকে জানিয়ে দেয় সামনের পথটা অনেক লম্বা, তাকে এখন অনেক দূর এগিয়ে যেতে হবে, নিজের স্বপ্ন পূরণ করতে হবে। এরপর ইন্টারভিউ শেষে আদি আনন্দীকে নিয়ে বাড়ি ফিরে আসে। বাড়িতে ফেরার সাথে সাথে আনন্দীর মুখে হাসি না দেখতে পেয়ে চৈতি, তার ছেলে এবং অয়ন্তিকা মিলে এক্কেবারে ঝাঁপিয়ে পড়ে আনন্দীর উপরে তাকে অপমান করার জন্য। তাদের কোন কথা শোনার আগেই যা নয় তাই বলতে থাকে আনন্দীকে। ইন্টারভিউ দিতে পারেনি, শুধু শুধু অপমান হল, আদির মান সম্মান নিয়ে টানাটানি হল এই সমস্ত দাবি করতে থাকে।
আরও পড়ুনঃ অনন্যার সিঁথি রাঙানোর আগেই একি করলো শ্যামলী! অবাক অনিকেত! প্রকাশ্যে নতুন প্রোমো
পরে আদি সবাইকে থামিয়ে আনন্দীকে নিজের অ্যাপার্টমেন্ট লেটার বের করে দেখাতে বলে। সবাই সেটা দেখে তো অবাক হয়ে যায়, আর মুখে কোন কথা ফোটে না। আবার আগের মত আনন্দী সবার মুখে ঝামা ঘষে দিয়েছে। আদি তো আনন্দীকে নিয়ে ভীষণ গর্ব করতে থাকে। অন্যদিকে আনন্দী মেডিনেস জয়েন করছে দেখে তো কি করব বুঝতে পারে না নন্দিনী। কিন্তু সে মনে মনে ঠিক করে নেয় আনন্দী এলে তার অবস্থা খারাপ করে দেবে। এরপরে দেখা যাক আনন্দীর জন্য আর কি কি অপেক্ষা করে রয়েছে।

