মিঠাই নয় জি বাংলার সেরা সেরা উর্মি! অন্বেষা হাজরার মাথায় সেরা হওয়ার আরো একটি মুকুট উঠলো

মিঠাইকে পিছনে ফেলে এবার সেরার দৌড়ে প্রথম হলো উর্মি, অভিনেত্রীর এই নতুন সাফল্যর কথা সামনে আসতে খুশি ভক্তরা

বাংলা ধারাবাহিকে TRP লিস্টে বাংলার টপার ছিল মিঠাই (Mithai) অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু (Soumitrisha Kundu)। তবে মিঠাইয়ের পাশাপাশি দর্শকমহলের প্রশংসা পেয়েছে আরেক ধারাবাহিক ‘এই পথ যদি না শেষ হয়’ নায়িকা অন্বেষা হাজরার অভিনয়। শুধু দর্শকমহলে নয়, অভিনেত্রী অন্বেষা হাজরার সাবলীল অভিনয় প্রশংসিত হচ্ছে টলি সেলবদের কাছেও। বেশ কিছুদিন আগে তার অভিনয়ে মনোমুগ্ধ হয়েছিলেন টলি অভিনেতা জয়জিৎ বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানিয়েছিলেন অন্বেষার মতো এমন অসাধারণ আজকাল খুব কম দেখা যায়।

টেলি দুনিয়ার (Television) অত্যন্ত প্রাণবন্ত হাসিখুশি স্বভাবের মিষ্টি একজন অভিনেত্রী হলেন অন্বেষা হাজরা (Annwesha Hazra)। যদিও বাংলার মানুষ আজও তাকে উর্মি বলেই চেনে। আসলে ‘এই পথ যদি না শেষ হয়’ (Ei Path Jodi Na Sesh Hoy) সিরিয়ালের উর্মি এবং টুকাইবাবুর গুণমুগ্ধ মানুষের সংখ্যা নেহাত কম নয়।

দর্শকদের প্রিয় অন্বেষা

আমাদের এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকে ঊর্মির চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে গিয়েছিলেন অন্বেষা হাজরা। ওই সিরিয়ালটি শেষ হয়ে যাওয়ার পর মুষড়ে পড়েছিলেন অভিনেত্রীর ফ্যানেরা। কবে আবারও পর্দায় দেখা যাবে অন্বেষাকে? প্রশ্ন উঠতে শুরু করেছিল। অবশেষে দর্শকদের আরো একবার আনন্দ দিতে স্টার জলসা নতুন ধারাবাহিক সন্ধ্যা তারার প্রধান চরিত্র সন্ধার ভূমিকায় আবারো টেলিভিশনে ফিরে এসেছেন অন্বেষা।

মিঠাইকে হারিয়ে এবার সেরা অন্বেষা

জনপ্রিয়তার দৌঁড়ে জি বাংলার ধারাবাহিকগুলির মধ্যে যদিও এগিয়ে ছিল ‘মিঠাই’। টিআরপি তালিকায় সেরার জায়গা ধরে রেখএছিল প্রায় ১ বছর ধরে টানা। এইবার সেই মিঠাইকে হারিয়েই সেরা অভিনেত্রী তকমা জিতে নিলেন অন্বেষা হাজরা! সোশ্যাল মি়ডিয়ায় আনন্দে নাচানাচি জুড়ে দিয়ে অন্বেষার ভক্তরা। চ্যানেল টপার ‘মিঠাই’ সৌমিতৃষা কুণ্ডুকে হারিয়ে দিয়ে অন্বেষা এই সম্মান পাওয়ায় বেশ খুশি তাঁরা।

সম্প্রতি বেঙ্গলি ফিল্ম এন্ড টেলিভিশন আওয়ার্ড ২০২৩ এর “বেস্ট অ্যাক্টর ইন আ কমিক রোল ফিমেল ইন টিভি সিরিয়াল ক্যাটাগরি”-তে সবার সেরা হয়েছেন দর্শকদের প্রিয় অভিনেত্রী অন্বেষা হাজরা। তার ভক্তদের মতে অভিনেত্রী অন্বেষার মধ্যে একটা ম্যাজিক রয়েছে। যেটা দিয়ে তিনি মানুষকে হাসাতে পারেন আবার আবেগপ্রবণও করতে পারেন। তিনি বাস্তবেও যেমন প্রাণবন্ত তেমনি ধারাবাহিকগুলিকেও তার প্রাণবন্ত চরিত্রের মাধ্যমে ঝলমলে করে তোলেন। তার এই প্রাপ্তিকে ভীষণ খুশি দর্শক মহল।
Annwesha Hazra

Back to top button