অন্বেষা হাজরা আবার ফিরছেন ছোট পর্দায়, কোন চ্যানেলে আসতে চলেছে এই ধারাবাহিক? কে থাকবেন তার বিপরীতে? জেনে নিন

ছোট পর্দার অতি পরিচিত মুখ অন্বেষা হাজরা। এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের মাধ্যমে অভিনেত্রী রাতারাতি ঊর্মি চরিত্রের জন্য দারুণভাবে জনপ্রিয়তা লাভ করেন। যদিও এর অনেক আগে থেকেই টেলিভিশনের পর্দায় অভিনয় করছিলেন অভিনেত্রী। কিন্তু এই পথ যদি না শেষ হয় সিরিয়াল অন্বেষাকে অন্য এক পরিচিতি দেয়।
এই সিরিয়াল অনেকদিন হয়েছে শেষ হয়ে গিয়েছে। নতুনভাবে কোনও সিরিয়ালে ঊর্মিকে আপাতত দেখাও যাচ্ছে না। দর্শকেরা অপেক্ষা করছিলেন অন্বেষা হাজরা কবে আবার ছোটপর্দায় ফিরবেন। তবে খুব তাড়াতাড়ি দর্শকদের এই অপেক্ষার অবসান হতে চলেছে। কারণ নতুন ধারাবাহিকে নতুন রূপে আত্মপ্রকাশ করতে চলেছে সকলের প্রিয় অভিনেত্রী অন্বেষা।
আরো একটি ধারাবাহিকের মাধ্যমে সুখ্যাতি পেয়েছেন অভিনেত্রী। এসভিএফ প্রযোজিত হরর-কমেডি শো ‘চুনি পান্না’ শুরু হয়েছিল স্টার জলসায়। ‘চুনি’ বরাবরই দস্যি মেয়ে। ভূতে অবিশ্বাসী। ভূতুড়ে বাড়ির খোঁজ পেলেই দৌড়েছে সেখানে ভূত দেখতে! অবশেষে শ্বশুরবাড়িতে এসে সন্ধান পায় ভূত ‘পান্না’র। প্রথমে প্রচণ্ড শত্রুতা। তার পর হোম ডেলিভারির পার্টনার বানাতেই ভারী ভাব ভূত আর মানুষের। অন্বেষা ছাড়াও মেগায় দেখা গিয়েছে দিব্যজ্যোতি দত্ত, তুলিকা বসু।
সম্প্রতি আসতে চলেছে অন্বেষা হাজরার আরো একটি নতুন ধারাবাহিক। কিছুদিন আগেই জানা গিয়েছে, মিসিং স্ক্রু প্রোডাকশন হাউজের তরফ থেকে দুটি নতুন ধারাবাহিক আসতে চলছে টেলিভিশনের পর্দায়। দুটি ধারাবাহিকি দেখানো হবে স্টার জলসা চ্যানেলে। আর এই দুই ধারাবাহিকের প্রথম ধারাবাহিকটিতে নায়িকার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী অন্বেষা হাজরাকে। ২৮ এপ্রিল এবং ৩ মে এই দুইদিন ধরে লুক সেট হয় অন্বেষা হাজরার। আর তারপরেই ধারাবাহিকের জন্য পাকাপাকি ভাবে সিলেক্টেড হন অভিনেত্রী।
এই ধারাবাহিকে অন্বেষা হাজরাকে দেখা যাবে একটি মধ্যবিত্ত পরিবারের মেয়ের চরিত্রে। এবং একজন নতুন অভিনেতাকে নায়কের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে এই ধারাবাহিকে। এই ধারাবাহিকের শুটিং শুরু হওয়ার কথা ছিল ৬ ওই মেয়ে থেকে কিন্তু তা পিছিয়ে করা হয়েছে ১৩ ই মে। এখনো অব্দি প্রোমো শুট করা হয়নি এই ধারাবাহিকের। কিন্তু প্রডিউসার শাহানা দত্ত জানিয়েছেন ক্রমশুট না হলেও ধারাবাহিকের প্রধান এপিসোড গুলোর শুটিং শুরু হয়ে যাবে ১৩ তারিখ থেকে। নতুনভাবে অন্বেষা হাজরাকে দেখতে অন্তত তার ভক্তরা। এখন শুধু আর কিছু দিনের অপেক্ষা।

