অন্বেষা হল পার্শ্ব নায়িকা! গল্পে থাকছে না হ্যাপি এন্ডিং! সম্প্রচারের আগেই ফাঁস সন্ধ্যাতারার গল্প

জি বাংলার সিরিয়াল ‘আমাদের এই পথ যদি না শেষ হয়’ দিয়ে সকলের মন জয় করে নিয়েছিলেন অন্বেষা হাজরা। তবে ধারাবাহিক শেষ হওয়ার পর লম্বা বিরতি নেন মাস পাঁচেকের। আগের সিরিয়ালে থাকা ঋত্বিক মুখোপাধ্যায় কাজে ফিরলেও তাঁকে দেখা যাচ্ছিল না। ফলত বেশ চিন্তাতেই পড়েছিল অনুরাগীরা। মাঝে শোনা যায়, অন্বেষা ফিরবেন। তবে জি বাংলায় নয়, স্টার জলসায়। আর সেই খবরকে সত্যি প্রমাণ করেই দুদিন আগেই সামনে এসেছিল প্রোমো। অন্বেষার নতুন ধারাবাহিকের নাম সন্ধ্যাতারা।
দুই বোনের গল্প নিয়ে সন্ধ্যাতারা। অন্বেষার নাম সন্ধ্যা। আর অমৃতা হলেন তারা। দুই বোনের খুব ভাব। বিধবা মা বড় করেছেন মেয়েদের। দেখা যায় মেলায় চাল বিক্রি করছে মা। আর বলছে আমার মেয়ে নিজের হাতে ফসল ফলিয়েছে তাই এটা সেরা চাল। বড় মেয়ে খেতে কাজ করে আর ছোট মেয়ে তারা পড়াশোনা করে কলেজে।
তারা সব সময় চায় তার দিদির যাতে সব মনস্কামনা পূরণ হয়। কারণ দিদি এতদিন খেটেছে বলেই সে আজ পড়াশোনা করতে পেরেছে বড় হতে পেরেছে। নিজের সমস্ত কিছু বিসর্জন দিয়ে দিয়েছে, শুধুমাত্র ছোট বোনের সুখের জন্য। তারপর দুজনেই নিজেদের মনের মানুষকে দেখানোর জন্য মেলায় দেখা করে। আর তারপর ঘটনাচক্রে দেখা যায় দুজনেরই মনের মানুষ একজন ব্যক্তি। এই অব্দি সবই ঠিক ছিল।
কিন্তু একি! সব যে কেমন ওলট-পালট হয়ে গেল। দর্শকরা এই ভেবেই মেতে ছিলেন যে তাদের প্রিয় অন্বেষা হবে এই ধারাবাহিকের নায়িকা। তার দুষ্টু মিষ্টি দস্যি পনামি নিয়েই এগোবে গল্প। কিন্তু তার না হয়ে জানা গেল অন্বেষা হাজরা এই ধারাবাহিকের নায়িকাই নন। তিনি রয়েছেন কেবলমাত্র একটি পার্শ্ব চরিত্রে বা আর একটু সম্মান দিয়ে পার্শ্ব নায়িকা বলা যেতে পারে। কিন্তু এমন তো হওয়ার কথা ভাবতেই পারেন না দর্শকরা।
দর্শকরা ভেবেছিলেন সন্ধ্যার সাথেই মিল হবে নায়কের কিন্তু তা না হয়ে তারার সাথেই শেষ অব্দি থাকবে গল্পের নায়ক। যা শুনে বেশ হতাশ হয়েছেন দর্শকরা। আসলে সন্ধ্যা তারা হলো তেলেগুর একটি ব্লক ব্লাস্টার সিরিয়াল দেভাথার রিমেক। তেলেগুতে ধারাবাহিক টিআরপি অসম্ভব ভালো এবং যথেষ্ট জনপ্রিয়। সেখানে দেখা যায় শেষকালে ভিলেন কে মেরে ফেলবে তারা কিন্তু সমস্ত দোষ নিজের কাঁধে নেবে জেলে চলে যাবে সন্ধ্যা। এক হয়ে যাবে গল্পের নায়ক আর তারা। যদি এখানেও এমনটাই হয় কেমন লাগবে দর্শকদের? এখন এটাই দেখার বিষয় যে এখানে কি বিচ্ছেদ ঘটবে? নাকি গল্পের মোড় ঘুরিয়ে নায়িকার তকমাটা অন্বেষাকেই দেওয়া হবে।

