জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে অঙ্কিতার সাথে আদুরে ছবি দিয়ে ভক্তদের তাক লাগালেন স্বয়ম্ভু! কেমন কাটলো অঙ্কিতার জন্মদিন?

বর্তমানে জি বাংলার (Zee Bangla) সব থেকে জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী আর এই নিয়ে দ্বিমত প্রকাশের কোনো অবকাশ নেই। এই ধারাবাহিকের মধ্যে দিয়েই আত্মপ্রকাশ করেন নবাগত নায়িকা অঙ্কিতা মল্লিক (Ankita Mullick)। তিনিই এখন বাংলা টেলিভিশনের এক নম্বর নায়িকা। জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল নামেই তাঁকে চেনেন ভক্তরা। সবার প্রিয় হয়ে উঠেছেন এই সুন্দরী অভিনেত্রী। গত রবিকার ছিল অঙ্কিতা মল্লিকের জন্মদিন।
দীর্ঘদিন ধরে টিআরপি তালিকায় প্রথম দুয়ের মধ্যেই রয়েছে এই জগদ্ধাত্রী ধারাবাহিক। বিগত বেশ কিছু সপ্তাহ ধরে বেঙ্গল টপার এই মেগা। এখনও পর্যন্ত ২৫ বারেরও বেশিবার শীর্ষস্থান দখল করেছে এই সিরিয়াল। অভিনেত্রী বলেন, “টিআরপি অনুপ্রেরণা জোগায়, তবে আমি কিন্তু টিআরপি চার্টের অপেক্ষা করি না। ভগবানের আর্শীবাদে শুরু থেকেই আমরা ভালো ফল করছি, সময়ের সঙ্গে সঙ্গে দর্শকদের ভালোবাসা বেড়েছে। প্রত্যেকটা চরিত্রের সম্পর্কে সবার এত আগ্রহ, সেটা কাজের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় আমাদের।”

কাজের প্রতি তার আগ্রহ চোখে পড়ার মতন। ২৮শে জানুয়ারি নিজের জন্মদিনটাও জগদ্ধাত্রী ধারাবাহিকের সেটেই কাটল অভিনেত্রী অঙ্কিতার। এক সংবাদ মাধ্যম তার সাথে যোগাযোগ করলে তিনি বললেন, “আজ তো শ্যুটিংয়েই ব্যস্ত ছিলাম। প্যাক আপ হয়ে গিয়েছে। এবার বাড়ির লোকজনের সঙ্গেই সময় কাটাব।” সপ্তাহের সাত দিনই টেলিকাস্ট তার চাপ, আর এর সঙ্গে সামনেই জি বাংলা পরিবার অ্যাওয়ার্ড। ছুটির বালাই নেই। এদিন জগদ্ধাত্রী টিমের সঙ্গেই কেক কেটে জন্মদিন উদযাপন করলেন অঙ্কিতা। নায়ক সৌম্যদীপকে পাশে নিয়েই সেলিব্রেশন চললো ফুল দমে।

এই দিন অভিনেত্রীর পরনে ছিল কালো জিনস, সাদা হাইনেক গেঞ্জি আর হাফ জ্যাকেট। ক্রাইম ব্রাঞ্চ অফিসার জ্যাস এর লুকেই কেক কাটতে দেখা গেলো তাকে। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্যায় ভাসলেন অঙ্কিতা। জি বাংলার তরফেও ইনস্টা পোস্টের মাধ্যমে শুভেচ্ছা জানানো হয়েছে তাঁদের প্রিয় নায়িকাকে।
এদিন ‘স্বয়ম্ভূ’ তাঁর নায়িকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে শ্যুটিংয়ের ফাঁকেই একটি মিষ্টি মুহূর্ত শেয়ার করলেন তার সমাজ মাধ্যমের পাতায়। মিরর সেলফি-তে ধরা পড়েছেন এই যুগল। সৌম্যদীপের মাথায় শিং বানিয়ে পোজ দিলেন অঙ্কিতা। একসাথে দুই বন্ধুকে মানিয়েছেও বেশ। সব মিলিয়ে বেশ আনন্দ করেই কাটলো অভিনেত্রীর জন্ম দিন।

