জগদ্ধাত্রীর মনের মানুষের খোঁজ পেলেন অপরাজিতা আঢ্য! পর্দার জ্যাস স্যানালের জীবনের গোপন তথ্য ফাঁস করলেন তার বাড়ির লোক

নতুন বছরে এসেছে অনেক নতুন নতুন সিরিয়াল। বাংলা সিরিয়ালের (Bengali Mega Serial) মধ্যে এখন দর্শকদের পছন্দের তালিকাতে রয়েছে বেশ অনেকগুলি নাম। আর যদি জি বাংলার (Zee Bangla) কথা বলতে হয় তাহলে ‘মিঠাই’য়ের পরেই নাম উঠে আসে ‘জগদ্ধাত্রী’র (Jagadhatri)। এই সিরিয়ালটি শুরু হওয়ার কয়েক মাসের মধ্যেই টিআরপি তালিকাতে জায়গা করে নিতে শুরু করেছে এই ধারাবাহিক।
একেবারে আনকোরা নতুন জুটিকে নিয়ে জি বাংলাতে শুরু হয়েছিল এই নতুন সিরিয়ালটি। সৌম্যদীপ মুখোপাধ্যায় এবং অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) অর্থাৎ স্বয়ম্ভু এবং জগদ্ধাত্রীর জুটি দর্শকরা খুবই পছন্দ করছেন এখন। প্রথম সিরিয়ালেই কার্যত বাজিমাত করে দিয়েছেন অঙ্কিতা। বাংলাতে তার বেশ নামডাকে হয়েছে এখন। শুধু পশ্চিমবঙ্গে নয়, বাংলাদেশেও তিনি অনেক জনপ্রিয় হয়ে উঠেছেন। অবশ্য এপার বাংলার নায়ক-নায়িকারা ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা পান। তবে অঙ্কিতার শিকড়টাই আসলে রয়ে গিয়েছে বাংলাদেশে।
জি বাংলার টপার জগদ্ধাত্রী। দর্শক মনে জায়গা করে নিয়েছেন মুখ্য চরিত্রে থাকা অঙ্কিতা। বাস্তবে জি বাংলার এই নায়িকা কেমন, দেখুন কী বলছে বাড়ির লোকেরা। জি বাংলায় এখন জগদ্ধাত্রীর জয়জয়কার। দর্শকদের মন জয় করে নিয়েছেন অঙ্কিতা মল্লিক। তবে জানেন কি বাস্তবে ঠিক যতটা ডাকাবুকো জগদ্ধাত্রী, বাস্তবে ঠিক ততটাই নরম মনের অঙ্কিতা। মেয়ের আসল স্বভাব ফাঁস করল বাড়ির লোক।
View this post on Instagram
ঘরে ঘরে জি বাংলা নিয়ে অপরাজিতা আঢ্য পৌঁছে গিয়েছিলেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতার বাড়িতে। সেখানেই বাড়ির লোকেরা জানালেন খুব শান্ত জি বাংলার এই নায়িকা। ওই যাকে বলে সাত চড়ে রা কাটেন না। একজায়গায় চুপ করে বসে থাকে। সবার মাঝেও চুপচাপ থাকে। অঙ্কিতা নিজেও জানালেন তিনি একটু ইন্ট্রোভার্ট। আর একটুতেই চোখে জল চলে আসে। যা শুনে যেন বিশ্বাসই হচ্ছিল না অপরাজিতার।
সিরিয়ালে জ্যাসকে দেখা গিয়েছে একাধিকবার অ্যাকশন অবতারে। আর বাস্তবেও নাকি অঙ্কিতাকে আজকাল লোক একটু এরিয়েই চলছেন বলে জানালেন অঙ্কিতার বাড়ির লোক। তাঁরা জানালেন, কাছে এসে কথা বললেও, যদি কিছু ভুলভাল হয়ে যায় এই ভয়ে অনেকেই কথা বাড়ায় না আজকাল। প্রেম সম্পর্কে প্রশ্নে অঙ্কিতা জানালেন, বিশেষ কোনও বন্ধু একেবারেই নেই। তার বাড়ির লোকজনের দাবি ছেলেরা রীতিমতন ভয় পায় তাকে। সত্যিই কি এত সুন্দরী অঙ্কিতা সিঙ্গেল। নাকি প্রেমটা আপাতত গোপনই রাখছেন এক সময়ের টিআরপি টপার?
View this post on Instagram

