‘ড: গাঙ্গুলী ভালো ডাক্তার হলেও আপনি মানুষ চিনতে অত্যন্ত কাঁচা’, মীনাক্ষীকে উচিত জবাব দিয়ে মেঘের সম্মান রাখলো অনিন্দ্য

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকটি টিআরপিতে তেমন জায়গা দখল করতে না পারলেও দর্শকদের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছে। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা মেঘ। দুই বোন আর তাদের এক ভালবাসার মানুষকে নিয়ে শুরু হয়েছিল এই গল্প। তবে খুব তাড়াতাড়ি গল্পে আসতে চলেছে নতুন মোড়।
এদিনের পর্বে দেখা যায় মেঘের মা মেঘকে খাবার খাওয়ার জন্য ডাকতে আসে। আর সেখানেই মেঘের সঙ্গে একাধিক কথোপকথনে জড়িয়ে পড়ে তার মা। ময়ূরীর মতন একই সুরে কথা বলে মেঘের মা। বারবার মেঘকে তার ইউনিভার্সিটি ছেড়ে অন্য জায়গায় ভর্তি হওয়ার জন্য জোর করতে থাকে সে। কিন্তু মেঘ তার মাকে বলে সে আর কারোর জন্য নিজের একটা গোটা বছর নষ্ট করবে না এই শুনে ভীষণ রেগে যায় তার মা। কিন্তু মেঘ নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ।
অন্যদিকে মেঘের বই লাগবে শুনে এই সুযোগটাকে কাজে লাগিয়ে মেঘের শ্বশুরবাড়িতে ফেলে আসা বইগুলো নিয়ে আসতে চলে যায় ময়ূরী। এই সুযোগে সে যেতে চাইছিল নীলের কাছাকাছি। সেখানে গিয়ে ময়ূরী সমস্ত বই নিয়ে নিচে আসতেই দেখে সেখানে এসে উপস্থিত হয়েছে মেঘের বাবা। তখন মেঘের বাবা ময়ূরীকে জিজ্ঞাসা করে মেঘ কি তাকে বলেছিল তার বইগুলো নিয়ে আসার জন্য? যার কোন যথোপযুক্ত উত্তর দিতে পারেনা ময়ূরী।
কিন্তু ময়ূরীকে এই সিচুয়েশন থেকে বাঁচায় মেঘের শাশুড়ি। ময়ূরী যে মেঘের ভালো চেয়ে এটা করতে এসেছে সেটাই সে বোঝাতে চায় মেঘের বাবাকে। অনিন্দ্য তখন মেঘের শাশুড়িকে অনেক কথাই শোনায়। অনিন্দ্য তাকে বলে তার মেয়ে যথেষ্ট সভ্য ভদ্র এবং ভালো মনের মানুষ। তারা সবাই মিলে যে নোংরামীর দাগ লাগিয়েছে তার মেয়ের গায়ে সেই দাগের যোগ্য নয় সে।
মেঘের শ্বশুরবাড়ির সবার সামনে সে বলে, অনিন্দ্য খুব ভালো করেই জানে তার কোন মেয়ে কি করতে পারে এবং কি বলতে পারে। নীলের মায়ের প্রত্যেকটি কথার যথোপযুক্ত জবাব দেন অনিন্দ্য। এতদিন ধরে মেঘের সাথে হয়ে আসা অন্যায় গুলোকেও আরো একবার মনে করিয়ে দেয় তাদের। এরপর মেঘের মা ময়ূরীকে থেকে যেতে বললেও ময়ূরী বুঝতে পারে এবার বেশি বাড়াবাড়ি করলে হিতে বিপরীত হতে পারে। তাই বাবার সাথেই বাড়ি ফিরে যায় সে।

