Phulki: রুদ্র ও শালিনীর সমস্ত পরিকল্পনা ফাঁস হয়ে গেল হৈমন্তীর সামনে! ফিরবে তথা গল্পে আসছে নয়া মোড়

জি বাংলার (Zee Bangla) একটি জনপ্রিয় ধারাবাহিক হল ‘ফুলকি’ (Phulki)। ধারাবাহিকের মধ্যে দিয়ে আমরা পেয়েছি নতুন মুখ অভিনেত্রী দিব্যানী মণ্ডলকে (Divyani Mondal)। দর্শকদের মনে বেশ ভালো জায়গা করে নিয়েছেন তিনি। পর্দার নতুন মুখ হলেও অভিনেত্রী ধারাবাহিকের মধ্যে দিয়ে বেশ পরিচিতি লাভ করেছেন তিনি।
দিব্যানীর বিপরীতে রয়েছেন আমাদের প্রিয় নেতাজি অভিষেক বোস (Abhishek Bose)। দুজনের এই জুটি বেশ পছন্দ হয়েছে দর্শকদের। আমরা জানি, পরিস্থিতির চাপে পরে রোহিত ফুলকিকে বিয়ে করতে বাধ্য হয়। তবে রোহিতের মনে এখনও রয়েছে তার প্রাক্তন স্ত্রী শালিনী (Shalini)। রোহিতের পরিবারের সকলেই ফুলকিকে খুব পছন্দ করে।
সকলেই তাই রোহিতের জীবন থেকে শালিনীর উপস্থিতি মুছে ধীরে ধীরে রোহিতের মনে ফুলকির জায়গা করে দিতে শুরু করেছিল। কিন্তু ঘরের জামাই রুদ্র (Rudra) প্রথম থেকেই রোহিতকে সরানোর প্ল্যান করে চলেছে অনবরত। রোহিতকে সরিয়ে বাড়ির সকল সম্পত্তি হাতিয়ে নেওয়ার মতলবে রয়েছে। এমনকি রুদ্র বহুবার রোহিতকে মারার চেষ্টা করেছে।
ফুলকি যদিও সর্বদা রোহিতের সুরক্ষা করতে ঢাল হয়ে দাঁড়িয়েছে। আর তাই ফুলকিকে রোহিতের জীবন থেকে সরানোই বেশি প্রয়োজন বলে মনে করে রুদ্র। এরপরই রোহিতের আগের স্ত্রী শালিনীর সঙ্গে চক্রান্ত করে তাকে আবার রোহিতের জীবনে ফিরিয়ে আনে। এবার হয়তো রোহিতের সামনে রুদ্র ও শালিনীর সব চক্রান্ত ফাঁস হবে। এবার পুজোর অনুষ্ঠানে ফুলকি সকলের সামনে ভিডিওর মাধ্যমে তথাগত রায়চৌধুরীকে উপস্থিত করে সকলে খুব খুশি হয়ে যায়।
আরও পড়ুনঃ প্রেম করছেন জি বাংলার জনপ্রিয় নায়িকা, পুজোর মাঝে অভিনেতা করলেন প্রেমের ইস্তাহার
ফুলকির এরূপ সুনাম শুনে রুদ্র ও শালিনী খুব রেগে যায়। এবার রুদ্র আরও এক বড় পরিকল্পনা করে। জীবিত তথাকে ফিরিয়ে আনার কথা বলে শালিনী। যা শুনে শালিনী অবাক। কিভাবে তা সম্ভব? রুদ্র জানায় তথা বেছে রয়েছে। আর তাকে এতগুলো বছর আটকে রেখেছে রুদ্র। এবার শালিনী নাটক করে তাকে ছাড়িয়ে আনলেই সকলে শালিনীকে মেনে নেবে। আর তাতেই তাদের সকল প্ল্যান সফল হবে।

