ইচ্ছে পুতুলের ধামাকাদার নতুন প্রোমো, ময়ূরীর পর্দা ফাঁস করবে মেঘ, হাতে সব প্রমাণ নিয়ে এবার মুখোমুখি প্রশ্ন মেঘের

দু-বোনের গল্প নিয়ে জি বাংলায় এসেছে নতুন মেগা। ৩০শে জানুয়ারি থেকে সম্প্রচার শুরু হয়েছে এই ধারাবাহিকের, এই নতুন মেগার প্রোমো যখন জি বাংলা কর্তৃপক্ষ সামনে এনেছিল বেশ হৈচৈ পড়ে গিয়েছিল দর্শক মহলে। মৈনাক বন্দ্যোপাধ্যায়, তিতিক্ষা দাস এবং শ্বেতা মিশ্র অভিনীত নতুন ধারাবাহিকের নাম ‘ইচ্ছে পুতুল’।

বর্তমানে এই ধারাবাহিকে চলছে পাড়ার অনুষ্ঠানে মেঘের গান গাওয়ার গল্প। যেখানে দেখা যাচ্ছে মেঘকে অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য সবার বিপরীতে গিয়ে মেঘের গানকে প্রায়োরিটি দিয়েছে নীল। নীলের জোড় করাতেই বাড়ির সকলের অমতে গান গাওয়ার সিদ্ধান্ত নিয়েছে মেঘ। কিন্তু তাকে এত সফল হতে দেবে না ময়ূরী।

ময়ূরী সব জানার পরেও ইচ্ছাকৃতভাবে মেঘের ক্ষতি করার জন্য তার পিছনে একপ্রকারে লেলিয়ে দেয় গিনি আর মিনিকে। সবাই মিলে জোর করে আইসক্রিম খাইয়ে, গলা খারাপ করে দেয় মেঘের। এবার এই খারাপ গলা ভালো করে প্রতিযোগিতায় অংশ নিয়ে নিজের গানে সবাইকে কিভাবে মুগ্ধ করবে মেঘ সেই নিয়েই গল্প এগোচ্ছে।

এরই মাঝে প্রকাশ পেল এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো। যারা সব সময় অন্যায় সহ্য করে আসে সবার কথা মুখ বুঝে শুনে যায়, তারা যখন তাদের ধৈর্য হারিয়ে ফেলে তখন যে কতটা ভয়ংকর রূপ নিতে পারে তারই একটি ছোট্ট উদাহরণ দিয়েছে ইচ্ছে পুতুলের এই নতুন প্রোমো। ময়ূরের শয়তানিতে ব্যস্ত হয়ে উঠেছে মেঘ।

এই প্রোমোতে দেখা যায় মেঘ গান গেয়ে বাড়িতে এসে গিনি মিনি আর ময়ূরীকে বলছে তোরা সব সময় আমার সঙ্গে এরকম করিস কেন? তখন ময়ূরী বলে আমরা আবার কি করলাম তোর সাথে? মেঘ উত্তরে বলে তোরা সব সময় আমাকে বাড়ির সকলের সামনে ছোট করার চেষ্টা করিস। ময়ূরী তাকে থামিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু না থেমে মেঘ বলে আমি আর চুপ করে থাকবো না তোদের মুখোশ আমি এবার সবার সামনে খুলে দেবো, আমার কাছে সব প্রমাণ আছে। আর এই শুনে ভয় পেয়ে যায় ময়ূরী আর গিনি মিনি। কী প্রমাণ আছে মেঘের কাছে? মেঘকে আটকাতে আবার কোন নতুন চাল চলবে ময়ূরী?

Back to top button