উৎসবের সব প্ল্যান ভন্ডুল করে আবারো এক হল স্বয়ম্ভু জগদ্ধাত্রী

এখন জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। স্টার জলসার অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের সাথে হাড্ডাহাড্ডি লড়ায়ে প্রথম স্থানে উঠে এসেছে জগদ্ধাত্রীর নাম। ধারাবাহিকটির আকর্ষণীয় প্লট বরাবরই মুগ্ধ করে আসছে দর্শকদের।

এদিনের পর্বে দেখা যায় বাড়ি ফিরেই নিজের রূপ দেখাতে শুরু করেছে দেবু। সে জগদ্ধাত্রীকে বলে এইবার জগদ্ধাত্রী খুব খারাপ অবস্থা করতে চলেছে সে। তখন জগদ্ধাত্রী বলে এতদিন ধরে অনেক ধোলাই খেয়েছে দেবু আর যদি না খেতে চায় তাহলে যেন শুধরে যায়। তখন দেবু বলে তার অনেক টাকা চাই গাড়ি বাড়ি চাই সব নিয়ে সে রাজা হবে। জগদ্ধাত্রী তাকে বলে এত সব চাইতে চাইতে একদিন সে যেন বাদের খাতায় না চলে যায়।

অন্যদিকে স্বয়ম্ভুর রাগ ঠিক ভেঙ্গে দিল জগদ্ধাত্রী। তাকে দিয়ে জগদ্ধাত্রী শাড়ির কুচি ঠিক করালো, আঁচলে সেটটিপিন দেওয়া করালো এবং টিপটা অব্দি পরিয়ে নিল স্বয়ম্ভুকে দিয়েই। এবং ঘরে একটি চিরকুটে লিখে রাখল, “মুখ ফুটে একবার বল তাহলেই সব ঠিক হয়ে যাবে।” তাদের মধ্যেকার ভুল বোঝাবুঝিছে সূর্য দীপার মতন আকার ধারণ করেনি সেটা দেখে খুশি দর্শক মহল।

অন্যদিকে বাড়ির সবচেয়ে বড় গাড়িটা নিয়ে রাজনাথ স্বয়ম্ভুর সাথে অফিস যাচ্ছে স্বয়ম্ভুকে ব্যবসার সমস্ত কিছু বুঝিয়ে দেবে বলে। এটা দেখে ভীষণ রেগে যায় উৎসব আর বৈদেহি। রাজনাথ যখন তাদের দুই ভাইকে একসাথে থাকতে বলে তখন রাগে জ্বলে পুড়ে যায় উৎসবের মন। কিছুতেই নিজের জায়গা ভাগ হতে দিতে চায় না উৎসব।

অন্যদিকে কৌশিকীও জানিয়ে দিয়েছে বর্তমানে ওই কোম্পানির প্রধান চেয়ারে বসে আছে সে। তাই তার কথার নড়চড় যেন না হয়। সে যাকে যোগ্য বলে ঠিক করবে সেই পাবে সিংহাসন। তাই সিংহাসন পেতে হলে আগে নিজেকে যোগ্য বলে প্রমাণ করতে হবে। উৎসব আর এই সব কিছু সহ্য করতে পারছিল না তাই সোজা ফোন করে মেননকে। উৎসব ফোন করে বলে স্বয়ম্ভুকে যত তাড়াতাড়ি সম্ভব রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। মেনন তখন উৎসবকে বলে, অনেক টাকা লাগবে। উৎসব বলে সব টাকা পেয়ে যাবে মেনন। তবে কি স্বয়ম্ভুর জীবনে নতুন বিপদ ডেকে আনছে উৎসব?

Back to top button