স্বামীর কাছ থেকে ঠকে গিয়েও তার নামেই সিঁদুর পড়তেন অভিনেত্রী সন্ধ্যা রায়! কখনোই ব্যক্তিগত জীবনে সুখী হতে পারেন নি তিনি

সিনেমা জগত ভারি অদ্ভুত। এখানে অভিনেতা অভিনেত্রীরা আসেনই মানুষকে বিনোদন দিতে। কিন্তু নাম,যশ, অর্থ, প্রতিপত্তির ভীড়ে কখনো কখনো মানুষের কাছে অজানাই থেকে যায় তাদের ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কথা, কঠিন লড়াইয়ের কথা। এক কালে পর্দায় দাপিয়ে বেড়ানো অভিনেত্রী সন্ধ্যা রায়ের জীবনীও খানিকটা এমন। আশি নব্বইয়ের দশকের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যদ অন্যতম জনপ্রিয় ছিলেন সন্ধ্যা রায়। একাধিক চ্যালেঞ্জিং রোলে অভিনয় করে দর্শকদের মন জিতেছিলেন অভিনেত্রী।
তবে একসময় জনপ্রিয়তার শিখরে পৌঁছালেও কেরিয়ারের শুরুতে অনেক বাধা বিঘ্নর সম্মুখীন হতে হয়েছিল অভিনেত্রীকে। মাত্র ৭ বছর বয়সেই বাবাকে হারান সন্ধ্যা রায়। বাবা হারানোর শোক ভুলতে না ভুলতেই ৯ বছর বয়সে চিরকালের মতো মাকে হারিয়ে অভিভাবক শূন্য হয়ে পড়েন অভিনেত্রী। এরপর বাপ-মা হারা ছোট্ট মেয়ে আর উপায় না পেয়ে বাংলাদেশ চলে যান মামার বাড়ি। ওখানকার স্কুলেই লেখাপড়া চালিয়ে নিয়ে যান তিনি।
অবশেষে ১৯৫৭ সালে ফের দেশে ফিরে আসেন সন্ধ্যা রায়। এরপর “মামলার ফল” ছবি দিয়ে প্রথম অভিনয় জগতে আত্মপ্রকাশ তার। নিজের অভিনয়ের দক্ষতার জোরে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। অভিনেত্রী পরিচালক তরুণ মজুমদারের, পরিচালিত বিভিন্ন ছবিতে অভিনয় করেছেন তিনি।
অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও নিজের জায়গা পাকা করে নেন অভিনেত্রী। ২০১৪ সালে ১৬ তম লোকসভা নির্বাচনে সন্ধ্যা জোড়াফুলের প্রাথী হিসেবে নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী। কিন্তু বর্তমানে কেন নিঃসঙ্গ জীবন যাপন করছেন অভিনেত্রী সন্ধ্যা রায়? অনেকেই হয়তো জেনে থাকবেন ১৯৬৭ সালে ভালোবেসে তরুণ মজুমদারকে বিয়ে করেছিলেন সন্ধ্যা রায়। তারপর কয়েক দশক একসঙ্গে সংসারও করেছিলেন। কিন্তু একদিন সেই সম্পর্ক ভেঙে যায় যদিও আইনি বিচ্ছেদ হয়নি।
সম্পর্ক ভেঙে যাওয়ার কারণ উড়িয়া ছবির অভিনেত্রী মহেশ্বেতা রায়। তরুণ মজুমদারের “সজনী গো সজনী” ছবিতে নায়িকার চরিত্রে কাজ করেছিলেন অভিনেত্রী মহেশ্বেতা। এই অভিনেত্রী ও নিজের স্বামীর মধ্যে সম্পর্কের গুঞ্জন কিছুতেই মেনে নিতে পারেননি সন্ধ্যা রায়। তারপরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তিনি তবে এখনো স্বামীর নাম উঠলে তরুণ মজুমদারের নাম নেন অভিনেত্রী। জীবনে অনেক চড়াই উৎরাই এর মধ্যে দিয়ে গেলেও নিজের চিত্তে সর্বদা স্থির ছিলেন এবং স্থির রয়েছেন অভিনেত্রী সন্ধ্যা রায়।

