কবে আসছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড ২০২৩? শুটিং কি শেষ? জানতে উৎসুক গোটা টেলিপাড়া

জি বাংলা সোনার সংসার অর্থাৎ জি বাংলার অ্যাওয়ার্ড অনুষ্ঠান তো হলো এবার কবে হবে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড? কবেই বা হবে প্রমো শুটিং? এবারের কোন জুটি থাকছে সব থেকে এগিয়ে? বেশ কিছুদিন ধরে ই এই নিয়ে জল্পনা চলছে টেলিপাড়ায়। জি বাংলার পর স্টার জলসার সেরা দের দেখতে উৎসুক দর্শক মহল।
খুব তাড়াতাড়ি আসতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। আরম্ভ হয়ে গেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রমো শুটিং। আগামী সপ্তাহেই আসতে চলেছে অ্যাওয়ার্ড শো এর প্রথম প্রমো। আর তারপরেই শুরু হবে ভোটিং।
তবে মেইন ইভেন্ট টা কবে হবে সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা দেয়নি স্টার জলসা। ধারণা করা হচ্ছে এপ্রিলের প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যেই সম্প্রচার হবে মেইন ইভেন্ট।
এবার প্রশ্ন আসছে কিভাবে সেরা সেরা, তাদের নাম এগিয়ে থাকবে সবার উপরে, সবচেয়ে বেশি ভোট পেয়ে কারা হবে সেরা জুটি? নিঃসন্দেহে এগিয়ে থাকছে অনুরাগের ছোঁয়া। যার টিআরপি স্টার জলসার অন্যান্য ধারাবাহিকগুলির মধ্যে সব থেকে বেশি। আর কারা পাচ্ছে সেরা জুটির সম্মান তা আর বলার অপেক্ষা রাখে না। অনুরাগের ছোঁয়ায় দীপা ও সূর্য হতে পারে সেরা জুটি। অন্যদিকে সেরা নায়কের দৌড়েও এগিয়ে থাকছে ডক্টর সূর্য। ব্যাস আর কিছুদিনের অপেক্ষা। তারপরেই দেখা যাবে প্রথম প্রমো।

স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড নিয়ে বেশ আগ্রহী টেলিপাড়া। সবাই সবার প্রিয় জুটিকে অ্যাওয়ার্ড হাতে দেখতে চান খুব তাড়াতাড়ি। এই পরিপ্রেক্ষিতে এক নেটিজেন মন্তব্য করেন ‘ ২০২২ এর অ্যাওয়ার্ড শো বেশ মজার ছিল এবার ২০২৩ এর শো এর জন্য অপেক্ষা করে আছি। জি বাংলার রেজাল্ট আগে থেকেই জানা যায় কিন্তু স্টার জলসার রেজাল্ট জানা যায় না তাই অনেক বেশি এক্সাইটমেন্ট রয়েছে’।আরেক নেটিজেন মন্তব্য করেন ‘ একমাত্র এটার জন্যই অপেক্ষা করে থাকি। অ্যাওয়ার্ড সো মানেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। অনেক বেশি এক্সাইটেড’।

