এই বছর আর সম্প্রচার হবে না স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড! প্রোমো শুট হওয়ার পরেও কেন এলো না?

সম্প্রতি কয়েকদিন আগেই টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হতে দেখা গিয়েছিল জি বাংলার সোনার সংসার অ্যাওয়ার্ড। আর এমনটা জানা গিয়েছিল খুব তাড়াতাড়ি আসতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। খুব শীঘ্রই নাকি টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হবে। এ বছরের নতুন প্রোমো ভিডিও নাকি স্যুট হয়ে গেছে। তবে কেনো এখনো অব্দি কোনো পাত্তা নেই স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড এর? প্রতি বছর সুন্দর একটি ভিডিওর মাধ্যমে পরিবারের প্রত্যেক সদস্য কলাকুশলীরা অংশগ্রহণ করে অ্যাওয়ার্ড শো এর প্রমো ভিডিওটিতে।

দর্শকমহলে দারুণ জনপ্রিয় এই অ্যাওয়ার্ড শো। দর্শকেরা প্রত্যেকেই অ্যাওয়ার্ড শো এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। কবে টেলিভিশনের পর্দায় তাদের পছন্দের অভিনেতা অভিনেত্রীদের দেখতে পাবে অ্যাওয়ার্ড হাতে সেটার জন্যই অপেক্ষা করে থাকে প্রত্যেকে। আর নিজেদের পছন্দের ধারাবাহিক গুলি কি কি পুরস্কার জিতে নিল সেটাও দেখার অপেক্ষায় থাকে দর্শকেরা।

মার্চ মাসের ১৬ তারিখে স্যুট হয়ে গিয়েছিল স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের প্রমো। এই প্রমো ভিডিওর কিছু ছবি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সামনে আসে। বিভিন্ন তারকাদের সঙ্গে কথা বলে তাদের পোস্ট থেকে জানা যায় খুব তাড়াতাড়ি দর্শকদের আনন্দ দিতে স্টার জলসা সম্প্রচারিত হতে চলেছে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড। চলতি মাসের ৮ তারিখ অর্থাৎ ৮ ই এপ্রিল এই আওয়ার্ড ফাংশনটির সম্প্রচার হওয়ার কথা ছিল। কিন্তু এখন এপ্রিল মাসের শেষের দিক তবুও এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানের কোন পাত্তা নেই।

এর কারণ কি? তাহলে কি এই বছর স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডের অনুষ্ঠান সম্প্রচারিত হবে না? অনুষ্ঠান না হলে প্রমো স্যুট হল কেন? গোটা বছর যে দিনটায় মানুষ নিজের পছন্দের নায়ক নায়িকাকে পুরস্কার হাতে দাঁড়িয়ে থাকতে দেখতে চান সেই দিনটি কি তাদের জীবনে আসবে না? কি জন্য এই বছর স্টার জলসায় পরিবার অ্যাওয়ার্ড আসছে না? জানার জন্য উদগ্রীব হয়ে ওঠে দর্শকরা।

জানা গিয়েছে এই মুহূর্তে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড আসা সম্ভব নয়। আইপিএল চলার দরুন ধারাবাহিক গুলির ওপর তাদের টিআরপির ওপর বেশ প্রভাব পড়েছে। আইপিএলের জন্য ধারাবাহিকের ওপর তেমন নজর নেই মানুষের। তাই এই সময় স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সম্প্রচারিত হলে কেউ দেখবে না। তাই আইপিএল শেষ না হওয়া অবদি এই অনুষ্ঠান সম্প্রচারিত হবে না।

Back to top button