আবার আসছে ‘অগ্নিপরীক্ষা’! এতো বছর আবার টিভির পর্দায় অগ্নিপরীক্ষা শুনতে উৎসুক দর্শক! কবে আসছে, কোন ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে? জানতে দেখে নিন

‘অগ্নিপরীক্ষা’ ছিল একটি জনপ্রিয় ভারতীয় বাংলা টেলিভিশন সিরিয়াল, যেখানে সোনালী চৌধুরী এবং জনপ্রিয় সিনেমা-অভিনেতা ভাস্বর চ্যাটার্জি প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন যেটি 2009 থেকে 2014 সালের মধ্যে জি বাংলা দ্বারা সম্প্রচারিত হয়েছিল। সিরিয়ালটি কালো চামড়ার মেয়ের গল্প নিয়ে। এটি একটি মেয়ে এবং তার দৈনন্দিন জীবনের সংগ্রামকে ঘিরে আবর্তিত হয়েছে। শোটি 2013 সালে 18 বছরের লিপ নিয়েছিল এবং আরও বেশি টিআরপি রেটিং অর্জন করেছিল, লিপের পরে গল্পটি আয়ুশি, অগ্নি এবং মেখলার প্রেমের গল্পের উপর দৃষ্টি নিবদ্ধ করেছিল।

এক টানা বই পড়তে কষ্ট হয়? কিংবা বই পড়ার থেকে গল্প শুনতে পছন্দ করেন? এই সমস্যা দূর করার জন্যই আকাশ আটে এসেছিল সাহিত্যের সেরা সময়, নতুন অধ্যায়। ২০২৩ সাল থেকে এসেছে এই নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকের প্রোমো ভিডিয়ো প্রকাশ্যে আসার পর উত্তেজনায় ফেটে পড়েছিল দর্শকরা। ঠাকুমাকে নাতনি বকা দিচ্ছে এক টানা বই পড়ার জন্য। তাই ঠাকুমা যখন নাতনিকে বলেন সে যেন তাঁকে গল্প পড়ে শোনায়, তাহলেই তাঁর আর কষ্ট হবে না। সেটা শুনে নাতনি সটাং না করে দিলে সমস্যার সহজ সমাধান নিয়ে হাজির হয় তাঁর মা। তিনি বলেন আকাশ আটে চলছিল সাহিত্যের সেরা সময়। আগামী ২ জানুয়ারি থেকে রোজ সোম থেকে শনিবার পর্যন্ত সন্ধ্যা ৭.৩০ থেকে দেখা যায় এই ধারাবাহিক।

Ep 278| Agnipariksha - Zee Bangla Serial - Watch Full Series on Zee5 | Link in Description - YouTube
এই ধারাবাহিকের লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাণী বসু। তাঁরই লেখা গল্প ‘শ্বেত পাথরের থালা’ প্রথম পর্বে দেখানো হবে এই ধারাবাহিকে। এদিনের অনুষ্ঠানে বাণী বসুর সঙ্গে সাহিত্যিক প্রচেত গুপ্ত উপস্থিত ছিলেন। সঙ্গে ছিলেন এই গল্পে যাঁদের মুখ্য ভূমিকায় দেখা যাবে তাঁরা। এঁদের মধ্যে ছিলেন দেবদূত ঘোষ, স্নেহা দাস, ফাহিম মির্জা, রেশমি ভট্টাচার্য, অভিজিৎ দেব রায়, রূপসা মণ্ডল, সহ পরিচালক মণীশ ঘোষ, প্রমুখ, এঁরা সকলেই ধারাবাহিক লঞ্চের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাণী বসুর গল্পে স্বামীকে হারিয়ে বন্দনার কী অবস্থা হয় সেটাই এই গল্প ধরা পড়েছে। কুসংস্কারাচ্ছন্ন আবহাওয়ায় তাঁকে হয়। সাদা পোশাক পরা, সাদা থালায় খাওয়া থেকে শুরু তাঁর জীবনের গোটা গতিপথ পুরো পাল্টে যায়। তাঁর মধ্যে থেকেও বন্দনা কীভাবে নারীমুক্তির প্রতীক হয়ে ওঠেন সেই গল্প দেখা যায়। তাঁর সাহসী, দৃঢ় চরিত্র সকলেরই নজর কাড়বে।

শ্বেত পাথরের থালা - Google Play তে সিনেমা
এইবার আকাশ আটে সাহিত্যের সেরা সময়ে শ্বেত পাথরের থালার পর আসছে অগ্নিপরীক্ষা। বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল শ্বেত পাথরের থালা। এইবার নতুন গল্প দেখতে বেশ উৎসুক দর্শক মহল। কবে আসছে এবং করা অভিনয় করছে সেই সম্পর্কে এখনো অব্দি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে বিস্তারিত ভাবে কিছু জানা যায়নি।

Back to top button