‘এমন পোশাক পরে ভিডিও’ চরম কটাক্ষ দর্শকমহলে অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকার!

বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে সেরা ধারাবাহিক হচ্ছে স্টার জলসায় সম্প্রচারিত অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। এই ধারাবাহিকের প্রত্যেকটি চরিত্রকেই বেশ পছন্দ করেন দর্শক মহল। এই ধারাবাহিকে নায়ক নায়িকার পাশাপাশি খলনায়িকার চরিত্রটিও বেশ শক্তিশালী। এই চরিত্রে অভিনয় করছেন অহনা দত্ত। ধারাবাহিকের তার নাম মিশকা। বর্তমানে তাকে ছাড়া ধারাবাহিক প্রায় অচল।
ডান্স বাংলা ডান্স থেকে টেলিভিশনের সাথে পরিচিত হন এই অভিনেত্রী। তারপর সোজা স্টার জলসার মতন প্রথম সারির চ্যানেলে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকা হিসেবে চান্স পেয়ে যান তিনি। বর্তমানে অভিনয়ের দিক দিয়ে নিজের জায়গা বেশ পাকা করেছেন অভিনেত্রী।
শুরু থেকেই নিজের ব্যক্তিগত জীবন নিয়ে বেশ চরচিত অহনা দত্ত। এখনো অব্দি তার ব্যক্তিগত জীবন দর্শকদের মধ্যে বেশ আলোচিত হয়। এর মাঝেই নতুন ভাবে সমালোচনার শিকার হলেন অভিনেত্রী অহনা দত্ত। সোশ্যাল মিডিয়ায় রিল পোস্ট করতেই তাকে নিয়ে শুরু হল ট্রোল।
নিজের সমাজমাধ্যমে বেশ সক্রিয় এই অভিনেত্রী। প্রায় সই তাকে বিভিন্ন সাজে ফটো ভিডিও রিল প্রভৃতি পোস্ট করতে দেখা যায়। এইবার একটি রিল পোস্ট করতেই সমালোচকদের নজরে আসেন তিনি। দর্শকমহলে তাকে নিয়ে একেবারে ছি ছি পড়ে যায়।
খয়েরি রঙের একটি টপ এবং একটি কালো রঙের প্যান্ট পরে ভিডিয়ো করেছেন অভিনেত্রী। ব্যস, সেই ভিডিয়ো পোস্ট করতেই আলোচনা শুরু। সকলেরই বক্তব্য, “কেন এমন পোশাক পরে ভিডিয়ো পোস্ট করেছেন মিশকা?” কেউ মন্তব্য করেছেন, “এমন পোশাক পরতে লজ্জা হচ্ছে না!” আবার কেউ লিখেছেন, “ছিঃ ছিঃ।” কাউকে কোনও উত্তর দেননি অভিনেত্রী।
View this post on Instagram

