কিপটে দত্ত বাড়িতে এসি এনে সবাইকে চমকে দিল পর্ণা! বাবু আনলো নাকি বউয়ের জন্য? বাবুর মা দেখে এবার ভিরমি খাবে

২০২২ সালের শেষে শুরু হয়েছে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিক। মাস তিনেকের মধ্যেই এই ধারাবাহিক টিআরপি তালিকায় বেশ পাকাপোক্ত জায়গা করে নিয়েছে। শাশুড়ি-বৌমার সম্পর্কের টানাপোড়েন পছন্দ করছে দর্শক। তবে এবার যে মোড় এসেছে তাতে খেলা আরও জমবে। এমনিতেই ‘বাবুর মা’-র খুব একটা পছন্দ না বাবু যেভাবে হাতছাড়া হয়ে যাচ্ছে তা। ফলত ক্রমাগত চেষ্টা করে যাচ্ছে পর্ণাতে বাড়ি থেকে দূর করার। আর তাতে যোগ্য সঙ্গত দিচ্ছে দত্ত বাড়ির বড় বউ।

ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায় এই ধারাবাহিকের এক একটি প্রোমো। বিশেষ করে যখন প্রসঙ্গ শাশুড়ি-বউমা সম্পর্ক। ‘নিম ফুলের মধু’ এক মধ্যবিত্ত পরিবারের গল্প। দত্ত পরিবারকে কেন্দ্র করেই গল্প এগোয়। যে গল্পে রয়েছে এক সদ্য বিবাহিতার গৃহপ্রবেশ। রয়েছে মায়ের আঁচল ধরা এক ছেলে।

সেই সংসারে নববধূর কি দশা হয় তাই নিয়েই গল্প। এই সিরিয়ালের হাত ধরেই ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী পল্লবী শর্মা (‘কে আপন কে পর’-এর জবা)। নায়কের চরিত্রে রুবেল দাস। সিরিয়াল শুরুর পর দর্শকের যেমন তা ভাল লাগছে দেখতে, তেমনই ট্রোলিংও হচ্ছে বেজায়। যেমন কখনও চুল ব্রিক্রি প্রসঙ্গ, কখনও আবার লাইম লাইটে দেখা যাচ্ছে অভিনেতার জুতো ফ্রিজে লুকিয়ে রাখার প্রসঙ্গ।

বর্তমানে নিম ফুলের মধু ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনাময় পর্ব। ইতিমধ্যেই আমরা দেখেছি অনেক বড় একটি ফাঁড়ার মধ্যে দিয়ে ফিরে এসেছে সৃজনের ছোটকা। আর তার সাথে সাথে এটাও দেখেছি, ছোটকাকে বাঁচানোর জন্য যখন অনেকগুলো টাকার দরকার ছিল, তখন একে একে হাত গুটিয়ে নিয়েছে প্রত্যেকেই। তখন তাদের কাছে টাকার অভাব। তারা শুধু পারে নীলাঞ্জনাকে ছোট কাকার এমন অবস্থার জন্য দায়ী করতে, আসল সাহায্যের বেলায় হাত দিয়ে জল গড়ায় না কারোরই।

Neem phuler Modhu, Bengali Serial, Zee Bangla, নিম ফুলের মধু বাংলা সিরিয়াল, জি বাংলা

তার মাঝে আবার সৃজনের দাদা লোক ভাড়া করে নীলাঞ্জনাকে অপমান করিয়ে যে অপকর্ম করেছে সেই ঘটনাটাও ফাঁস হয়েছে। এই এপিসোডেই দর্শকরা লক্ষ করলেন দত্ত পরিবারে এসি। হ্যাঁ ‘এসি’ মানে ‘এয়ারকন্ডিশনার’। একটা মধ্যবিত্ত পরিবার যেখানে নুন আনতে পান্তা ফুরায় সেইখানে এসির মতো বিলাসিতা মানা যায়? এ কেমন মধ্যবিত্ত পরিবার? এই নিয়েই মজা করছেন দর্শকরা। দর্শকদের দাবি এমন মধ্যবিত্ত যেন ঘরে ঘরে থাকে।

Back to top button