‘আদৃতের মতো মানুষ কোটিতে একটা হয়’, অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ভক্তদের ভালোবাসার উপহার পড়ে পরে গেলো মিঠাইয়ের উচ্ছেবাবু , অভিনেতার প্রশংসা দর্শক মহলে

বর্তমানে বাংলা সিরিয়াল (Bengali Mega Serial) দর্শকদের একাংশের কাছে বিনোদনের এক অন্যতম বড় মাধ্যম। সিরিয়ালের নায়ক-নায়িকা থেকে শুরু করে অন্যান্য অভিনেতা ও অভিনেত্রীরা তাদের ভীষণ প্রিয়। সোশ্যাল মিডিয়াতে বাংলা সিরিয়াল তারকাদের ফ্যানবেস দেখলেই তা স্পষ্ট অনুধাবন করা যায়। অভিনয় গুনে দর্শকদের থেকে অনেক ভালবাসা পাচ্ছেন তারা।
শুধুমাত্র ভালবাসা দিয়ে নয়, বাংলা সিরিয়ালের জগতে এক অসামান্য অবদানের কারণে মাঝেমধ্যেই তাদের হাতে তুলে দেওয়া হয় সেরা পুরস্কার। বাংলা সিরিয়াল তারকাদের যোগ্য সম্মান দেওয়ার জন্য মাঝেমধ্যে এমন কিছু পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এমন একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অন্যান্য তারকাদের পাশাপাশি দেখা মিলল মিঠাই ধারাবাহিকের অন্যতম প্রিয় এবং প্রধান অভিনেতা আদৃত রায়ের। তবে অন্যান্য তারকাদের থেকে দর্শকদের নজর অনেক বেশি ছিল তার ওপর। তার পরিধান করা পোশাকটি নজর অ্যাড়াইনি ভক্তদের।
এবার নিশ্চয়ই প্রশ্ন আসছে যে কি এমন ছিল তার পোশাকে? তিনি যে পোশাকটি পরে ঝুড়িঝুড়ি পুরস্কার নিয়ে বাড়ি গেলেন সেই পোশাকটি তাকে উপহার দিয়েছিল তার ভক্তরা। এর আগে কখনো কোন জনপ্রিয় তারকাকে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এত সাধারণ পোশাক পরে আসতে দেখা গিয়েছে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। বাকিদের কাছে এটি একটি সাধারণ পোশাক হলেও আদৃত এর কাছে এটা ভক্তদের ভালোবাসা।

মিঠাই শেষ হওয়ায় যে ভক্তরা হতাশ হয়েছিলেন কষ্ট পেয়েছিলেন তাদের মুখে এক চিলতে হাসি ফোটাতে সব নামিদামি ব্র্যান্ড ভুলে দর্শকদের দেওয়া সাধারণ একটি পোশাকেই নিজেকে আবৃত করলেন অভিনেতা। তার অন্যতম লক্ষ্য ছিল তার ভক্তদের সম্মান জানানো। আদৃতের এমন সুন্দর মানসিকতায় মুগ্ধ দর্শকরা।

