ফুলকির দ্বিতীয় প্রোমো আসতেই আদৃতের উইশ কৌশাম্বিকে! নতুন ধারাবাহিকেও আবার শুরু পুরনো জল্পনা

খুব তাড়াতাড়ি শেষ হতে চলেছে মিঠাই। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে ফুল্কি ধারাবাহিকের প্রথম প্রোমো। এইবার সম্প্রতি এই ধারাবাহিকের দ্বিতীয় প্রোমো সামনে আসছেই হইচই পড়ে গেল দর্শক মহলে। এই প্রোমোতে দেখা গেল নায়ক-নায়িকাকে একসঙ্গে। ফুলকির কভার নিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করল আদৃত। আর সেখানেই উইশ করল কৌশাম্বিকে। আর সেই নিয়েই শুরু হল দর্শকদের মাঝে নতুন জল্পনা।

প্রোমোতে দেখানো হয়েছে নিজের ঘরে বসে বক্সিং গ্লাভস গুলো নিয়ে নিজের মনেই কিছু ভাবছে ধারাবাহিকের নায়ক। বাড়ি থেকে শোনা যাচ্ছে, নাচ গান বাজনা আওয়াজ। সেই সময় নায়কের পরিবারের কিছু সদস্য তার ঘরে এসে তাকে জোর করে নিচে নিয়ে যায়। তাকে জোর করে নিচে নিয়ে যাওয়ার পর দেখা যায় নিচে সবাই কেউ নাচ করছে কেউ হারমোনিয়াম বাজাচ্ছে কেউ তবলা বাজাচ্ছে কেউ ভায়োলেন বাজাচ্ছে সবাই গান করছে। এমন সাংস্কৃতিক মহল পছন্দ নয় নায়কের তাই সে চিৎকার করে বলে ওঠে আমার এসব পছন্দ নয় তোরা জানিস না। এটা বলেই বাড়ি থেকে বেরিয়ে যায় সে।

দোরগোড়া এসে তাকে আটকায় তার বাবা(সঠিকভাবে জানা যায়নি তবে দেখে মনে হচ্ছে নায়কের বাবা)। কিন্তু পেছন থেকে তার মা (সঠিকভাবে জানা যায়নি তবে দেখে মনে হচ্ছে নায়কের মা) এসে বলে ওকে যেতে দাও ওর বক্সিং এর জন্যই আজ সবকিছু বন্ধ হয়ে গেছে আমার ছেলেটা আমার কোল ছেড়ে চলে গেছে। আর সেই সময়ই এক ঝলক দেখানো হয় কৌশাম্বিকে, যার সাজ পোশাকি বোঝা যাচ্ছিল স্বামী মারা গিয়েছে তার। অর্থাৎ এই ধারাবাহিকে নায়কের মৃত ভাইয়ের বউয়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রী কৌশম্বিকে।

এরপর নায়ক চলে যায় সমুদ্রের ধারে, যেখানে থাকে ফুলকি। সে কিছু একটা কাজ করে এমন সময় জলের মধ্যে তার একটি জুতো ভেসে যায়, সেটা নিতেই জলে ছুট লাগায় ফুলকি। সে ভেসে যেতে পারে এই ভয়ে নায়ক ও তার পিছন পিছন তাকে আটকায় আর বলে আপনি ভেসে যেতে পারতেন। তখন ফুলকি বলে ভেসে যাওয়া এত সহজ নয় মশাই আপনি কখনো যদি ভেসে যান আপনার সামনেও কেউ এইভাবে হাত বাড়িয়ে দেবে। এমন একটি অসাধারণ প্রোমো দেখে আপ্লুত ভক্তরা।

কিন্তু এখানেও জল্পনার শেষ নেই। অদৃতের করা পোস্টে শুরু হয়েছে নতুন জল্পনা। দর্শকদের দাবি অভিনেতা তার প্রেমিকার উদ্দেশ্যে, তাকে উইশ করেই পোস্টটি করেছেন। পোস্টের ক্যাপশনে লেখা ছিল অল দ্য বেস্ট টু দ্যা এন্টায়ার টিম ফুলকি। তবে দর্শকদের ধারণা ছিল অভিনেত্রী কৌশম্বিকে উদ্দেশ্য করে। অভিনেত্রী যতই ট্রল হোক না কেন ওনার অভিনয় করার দক্ষতা সত্যিই অসাধারণ। তার প্রমাণ দেয় ব্যাক টু ব্যাক তার সিরিয়ালের অভিনয়। এখনো শেষ হয়নি মিঠাই। তার মাঝেই মিঠাইয়ের পরবর্তী সিরিয়াল ফুলকিতে চান্স পেয়ে গেল অভিনেত্রী কৌশম্বি। যে যাই বলুক অভিনেত্রী হিসেবে তিনি সত্যিই অতুলনীয়।

Adrit Roy

Back to top button