ধারাবাহিকে ফিরছেন না আদৃত, চারিদিকের ভুয়ো খবরে অবাক অভিনেতা এবার নিজেই পরবর্তী কাজের কথা জানালেন ভক্তদের!

বহুদিন হলো শেষ হয়েছে মিঠাই ( Mithai), ইতিমধ্যেই ধারাবাহিকের (Bengali Serial) অন্যান্য কলা কুশলীরা যোগ দিয়েছেন তাদের নতুন প্রজেক্টে। দর্শকরা এতদিন ধরে অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন তাদের প্রিয় অভিনেতা তথা মিঠাইয়ের নায়ক সিদ্ধার্থের ( Siddhartha) কাম ব্যাকের জন্য। এই আগ্রহকে নিশানা করে একাধিক অনিশ্চিত খবর ছড়ায়। কোথাও শোনা যায় তিনি ধারাবাহিকে ফিরছেন আবার কোথাও শোনা যায় তিনি বড় পর্দায় ফিরছেন।
কী লিখলেন অভিনেতা?
বহুদিন ধরে এসব চলার পর এবার আদৃত নিজেই নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে নিজের পরবর্তী কাজ সম্পর্কে একটা ছোট আভাস দিলেন এবং কোন কোন বিষয়গুলি সম্পূর্ণ মিথ্যা সেই বিষয়গুলিকে চিহ্নিত করলেন। আদৃত বললেন, “অনেকেই আমায় মেসেজ করছেন ফোন করছেন এটা জানতে চাওয়ার জন্য যে আমার কোন নতুন ধারাবাহিক আসতে চলেছে।
আমি বেশ কিছু নিউজ পোর্টাল দেখেছি যারা রটাচ্ছে খুব তাড়াতাড়ি নাকি আমার নতুন ধারাবাহিক আসছে। দর্শকদের অনুরোধ করবো তারা যেন এই তথ্যগুলিকে এবং এই পোর্টালগুলিকে এড়িয়ে চলেন। এরা আমাকে দুইবার চমকে দিয়েছে, প্রথমবার বলেছে আমার নাকি একটি বড়সড় এক্সিডেন্ট হয়েছে এবং দ্বিতীয়টি হল আমি নতুন ধারাবাহিক আসতে চলেছি। আমার মনে হয় এরা আমাকে একটু বেশিই ভালবাসে তাই আমার পেছনে এত সময় নষ্ট করছে।”
তিনি আরো বলেন, “আমি আমার সকল শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে এই ফেসবুকের দ্বারা একটি ছোট্ট মেসেজ দিতে চাই। আমি ভালো আছি সুস্থ আছি একদম ঠিক আছি। না কোন ধারাবাহিক নয়, আমি নতুন কিছু করার চেষ্টা করছি এবং সেই বিষয়ে খুব তাড়াতাড়ি জানাতে চলেছি। তোমরা আমার বিষয়ে যাবতীয় খবর আমার থেকেই পাবে। তোমাদের কাছে একটাই অনুরোধ অন্য কোন সোর্স থেকে কোনরকম খবর পেয়ে চিন্তিত হওয়ার কোন কারণ নেই। আমার প্রতি দর্শকদের চিন্তা দেখে আমি সত্যিই আপ্লুত, সবাইকে আমার তরফ থেকে ভালোবাসা জানালাম।”
এতদিন ধরে তাকে নিয়ে অনেক জল্পনাই চলছিল দর্শক মহলে। এখন আশা করি প্রত্যেকের কাছে তার বর্তমান পরিস্থিতি অর্থাৎ স্ট্যাটাস সম্পর্কে সবটাই পরিষ্কার হয়ে গিয়েছে। আদৃত তার এই পোষ্টের মধ্যে দিয়ে দর্শকদের জানিয়েছেন তিনি নতুন কোন কাজের সঙ্গে যুক্ত হয়েছেন তবে সেটা কোন ধারাবাহিক নয়। কিন্তু তিনি বড় পর্দায় কাজ করছেন কিনা সেই বিষয়ে কিছুই জানাননি তিনি।

