কৌশাম্বির জন্য মিঠাই কেও ছাড়তে রাজি আদৃত! কটাক্ষের বিরুদ্ধে প্রথমবার মেজাজ হারালেন অভিনেতা, তার মন্তব্যে চিন্তায় ভক্তরা

গত কয়েক মাস ধরে টিআরপি (TRP)-তে কিছু পিছিয়ে পড়লেও, এখনও জনপ্রিয় বাংলা সিরিয়ালগুলির মধ্যে প্রথম সারিতেই আসে ‘মিঠাই’ (Mithai)-র নাম। ধারাবাহিকের মতো আলোচনায় থাকেন সব চরিত্ররা। সব অভিনেতাদের ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল থাকে তুঙ্গে। যার মধ্যে সবচেয়ে বেশি শিরোনামে থাকেন দুই মুখ্য অভিনেতা সৌমিতৃষা কুণ্ডু ও আদৃত রায় (Adrit Roy) অর্থাৎ সকলের প্রিয় মিঠাই ও সিদ্ধার্থ।

আদৃতর সঙ্গে পর্দার ‘দিদিয়া’ অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেম এখন প্রায় ‘ওপেন সিক্রেট’। দু’জনের কেউই এবিষয়ে মুখ না খুললেও, স্টুডিওপাড়ায় এবং নেটিজেনদের মধ্যে এই নিয়ে আলোচনার শেষ নেই। এমনকী অনুগামী থেকে নেটাগরিক, সকলের একপ্রকার চোখ সব সময় থাকে টেলি পাড়ার এই চর্চিত ‘লাভ বার্ডস’-র সোশ্যাল পেজে।

মিঠাই ধারাবাহীকে এদের দুজনকে অর্থাৎ আদৃত এবং কৌশম্বিকে দিদি ভাইয়ের চরিত্রে অভিনয় করতে দেখা যায়। অনস্ক্রিন তাদের মধ্যে ভাই‍-বোনের সম্পর্ক থাকলেও বাস্তবে অনেক গভীর সম্পর্ক রয়েছে দুজনের। এদিন পয়লা মে একসাথে ছুটি কাটাতে দেখা যায় আদৃত কৌশাম্বিকে।

তবে একসঙ্গে ছবি ছাড়েননি তারা। আলাদা আলাদা সিঙ্গেল ছবি পোস্ট করলেও ভক্তদের চোখকে ফাঁকি দেওয়া অসম্ভব। দুজনার সেম ব্যাকগ্রাউন্ডে সবটাই ধরে ফেলেন দর্শকরা। অসংখ্য ভালো কমেন্টের পাশাপাশি আসে একাধিক সমালোচনা মূলক মন্তব্য। শুরু হয় বিতর্ক আর সেই বিতর্ক সৃষ্টিকারীদেরকেই কড়া উত্তর দিয়েছেন আদৃত।

Adrit Roy
এর আগেও অভিনেত্রী কৌশম্বিকে একাধিক নোংরা মন্তব্যের শিকার হতে হয়েছে। আর এইবার ছাড় পেলেন না না অভিনেতাও। তার সেই ছবির কমেন্ট বক্সে একাধিক অযৌক্তিক এবং সমালোচনামূলক মন্তব্য করেন অনেকেই। আর তারই জবাব দিলেন অভিনেতা। তিনি বললেন তাকে 8 থেকে 80 সকলেই ভালোবাসে তাই বারবার তিনি টেলিভিশনের পর্দায় ফিরে আসবেন। কেউ আটকাতে পারবে না। এর পাশাপাশি তিনি আরো বলেন একজন বাঙালি আর্টিস্ট হাজার হাজার ডায়লগ মুখস্ত করে সেটাকে মনে রেখে অনস্ক্রিন খুব অল্প সময়ের মধ্যে বলে তাই তাদের মধ্যে বাঙালিয়ানা কতটা আছে সেটা প্রমাণ করার প্রয়োজন মনে করেন না অভিনেতা। এছাড়াও তিনি বললেন ফেক প্রোফাইল থেকে কমেন্ট করে সেটাকে আবার ডিলিট করে না দিয়ে ক্ষমতা থাকলে নিজের ভেরিফাইড পেজ থেকে কমেন্ট করতে। অভিনেতার এই প্রত্যুত্তরে সমর্থন জানান তার একাধিক ভক্তরা।

Back to top button