জন্মদিনেই কৌশাম্বির সঙ্গে সম্পর্কের শিলমোহর দিলেন আদৃত! “এবার বিয়ের তারিখ শুনতে চাই” জানতে উৎসুক ভক্তরা

বর্তমানে বাংলা টেলিভিশনে ধারাবাহিক গুলি দর্শকদের মনে এতটাই জায়গা দখল করে রয়েছে যে কিছু কিছু ধারাবাহিকের চরিত্রগুলি তাদের নিজেদের ঘরের মানুষ হয়ে ওঠে। আর যে সমস্ত ধারাবাহিক অত্যন্ত জনপ্রিয়তা পায় তাদের অভিনেতা-অভিনেত্রীরাও অনেক বেশি কাছের হয়ে ওঠে দর্শকহলের। তাই তাদের শরীর খারাপ থেকে শুরু করে জন্মদিন সবকিছুই খোঁজ রাখেন সেই ভক্তকুল।
প্রসঙ্গত এমন একটি ধারাবাহিক হলো জি বাংলার মিঠাই। যেটি প্রায় আড়াই বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় দারুন ভাবে জনপ্রিয়তা লাভ করে এসেছে। এই ধারাবাহিকের দুই মুখ্য চরিত্র মিঠাই এবং সিদ্ধার্থ, যাতে অভিনয় করে অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডু এবং অভিনেতা আদৃত রায়। দুজনেই মিঠাই ধারাবাহিকের হাত ধরে দারুন ভাবে জনপ্রিয়তা পেয়েছেন। তবে জনপ্রিয়তার সাথে সাথে তাদের ব্যক্তিগত জীবন নিয়েও হয়েছে নানান কাটাছেঁড়া।
এখনো পর্যন্ত দর্শকদের মধ্যে একাংশের মত মিঠাই ধারাবাহিকের জনপ্রিয়তা কমেছে শুধুমাত্র আদৃত এবং সৌমিতৃষার ব্যক্তিগত সমস্যার কারণে। তবে সেই সব কিছুই কখনো সেভাবে পাত্তা দেয়নি অভিনেতা-অভিনেত্রী। ক্যামেরার সামনে দুজনেই বলেছেন ঝগড়া অনেক সময় হয়ে থাকলেও তারা দুজনই ভালো বন্ধু। তবে বর্তমানে তাদের দুজনের সম্পর্কের সাথে সাথে মিঠাই ধারাবাহিকের আরেক অভিনেত্রী কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে আদৃতের কী সম্পর্ক তাই নিয়ে রয়েছে সবচেয়ে বড় জল্পনা।
অভিনেতা অভিনেত্রী কখনোই প্রকাশ্যে একে অপরের প্রেমের সম্পর্ক প্রকাশ না করলেও প্রায় সকলে এই জল্পনাটাকে সত্যি মেনে নিয়েছেন। আদৃতের সাথে কৌশাম্বির ছবি এর আগেও বহুবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে গতকাল আদৃতের জন্মদিনে কৌশাম্বি এবং আদৃতের মায়ের সঙ্গে অভিনেতার যে ছবি ভাইরাল হয়েছে তারপরে একপ্রকার নিশ্চিত হয়ে গিয়েছে ভক্তরা যে তারা দুজন প্রেমের সম্পর্কে রয়েছেন।
তবে নিজের জন্মদিনে এবার অভিনেতা নিজেই একপ্রকার জানিয়ে দিলেন কৌশাম্বি আর তার সম্পর্কটা ঠিক কী! বরাবরের মতোই নিজের জন্মদিনেও শুটিং সেটে উপস্থিত ছিলেন অভিনেতা। আর সেখানেই এক জনপ্রিয়র ডিজিটাল মাধ্যমের কাছে তিনি সাক্ষাৎকার দেন। সেখানে তাকে সরাসরি জিজ্ঞাসা করা হয় যে কৌশাম্বি তাকে কী দিয়েছে? তিনি জানান কৌশাম্বি তাকে খুব দরকারের একটা জিনিস দিয়েছে, যাতে পরবর্তীকালে তিনি গানের ভিডিও বানাতে পারবেন।
সে সঙ্গে অভিনেতা এও জানান যে বাড়িতে তার জন্মদিনের সেলিব্রেশানে তার পরিবারের সাথে ছোটবেলার দুই বন্ধু উপস্থিত ছিল আর সেই সঙ্গে ছিলেন কৌশাম্বি। তবে সেই সঙ্গে আদৃত ইন্টারভিউতে বলেন যে তিনি খুব একটা সোশ্যালি নন, তাই যতটুকু জানানোর ততটুকুই প্রকাশ করছেন। তাই এই ইন্টারভিউ এর পরে ভক্তরা একপ্রকার নিশ্চিত যে পর্দার দিদিয়ার সঙ্গেই তাদের প্রিয় উচ্ছে বাবু বন্ধুত্বের থেকে বেশি কিছুর সম্পর্কে রয়েছেন। তবে এবার শুধু অভিনেতা-অভিনেত্রীর এই কথাটা অফিশিয়ালি স্বীকার করার জন্য অপেক্ষা করে রয়েছেন ভক্তরা।
View this post on Instagram

