বন্ধুত্ব থেকে প্রেমটাই সত্যি হল! কৌশাম্বি আদৃতের একান্ত ছবি ফাঁস, এবার আর চুপ নয় নিন্দুকদের সপাট জবাব দিয়ে ফের চর্চায় আদৃত

আদৃত-কৌশাম্বির প্রেম টেলিপাড়ার সবারই জানা, কিছুটা ওই “ওপেন সিক্রেট”। অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে উচ্ছেবাবুর অফস্ক্রিন বন্ডিং নজরে কারে সব ভক্তদেরই। পরস্পরকে চোখে হারান তাঁরা। আদৃত অস্বীকার করেননি যে তিনি কমিটেড নন নিজে মুখেই বলেছেন ‘সিঙ্গল নন, কমিটেড’। যদিও ভালোবাসার মানুষের নাম প্রকাশ্যে আনেননি কোনদিনও। তবে গোপন কথা তো আর গোপন থাকে না! কৌশাম্বি চক্রবর্তীর সঙ্গে ‘মিঠাই’ নায়কের প্রেম টেলিপাড়ার হট-টপিক।
১লা মে সবাই ছুটি কাটাতে ব্যাস্ত। শ্রম দিবসে তালাবন্ধ স্টুডিওপাড়া, আর তার মাঝেই নিজের মতন করে একটা দিন বেশ মজা করছেন আদৃত। সোশ্যাল মিডিয়ায় তেমন সক্রিয় নন তিনি। তবে মাঝেমধ্যেই ফেসবুকে ছবি পোস্ট করে ফ্যানেদের চমকে দেন আদৃত। এদিন শহরের কোনও রেস্তোরাঁ থেকে ছবি পোস্ট করলেন উচ্ছেবাবু। তার পরনে পরনে ছিল বেগুনি টি-শার্ট, অলিভ রঙা প্যান্ট এবং স্নিকার্স। ছবির ক্যাপশনে আদৃত রবি ঠাকুরের কথা ধার করে লিখেছেন, ‘মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি! আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি!’
View this post on Instagram
তবে এই ছবিতে যতটা না আদ্রিতকে দেখেছে দর্শকরা, তার থেকে অনেক বেশি দেখেছে তার ডান পাশে পড়ে থাকা চশমাটিকে। কালো ফ্রেমের সেই চশমাটি চেনা চেনা ঠেকেছে অনেকেরই। আদৃত ভক্তদের অনেকের দাবি ওই চশমা আর কারুর নয়, বরং কৌশাম্বির। আইস্ক্রিনে দেখা না গেলেও এমনিতে সবসময় চশমা সঙ্গী হয় কৌশাম্বির। আসলে ফ্যানেদের ঈগলের চোখ এড়ানো খুব শক্ত, তারকাদের ‘চুরি’ ধরতে ওস্তাদ তাঁরা। আদৃতের ছবিটা কৌশাম্বিই তুলে দিয়েছেন একপ্রকার নিশ্চিত নেটিজেনরা। সময় খানিক গড়াতেই কৌশাম্বিও একই লোকেশন থেকে দুটি ছবি পোস্ট করেন। সুতরাং ছুটির দিনে দুজনে একান্তে সময় কাটালেন, তা নিশ্চিত ভক্তরা।
View this post on Instagram
মিঠাই’ ভক্তদের একাংশ আদৃত-কৌশাম্বির সম্পর্ক নিয়ে খুশি হলেও অনেকেই আবার বেজায় বিরক্ত। ভালোবেসে এই জুটিকে ‘কৌদৃত’ নামও দিয়েছে ভক্তরা। কিন্তু কৌশাম্বির সোশ্যাল মিডিয়া প্রোফাইলে বিরূপ মন্তব্য করতেও ছাড়েন না তাঁরা। কেউ তাঁকে ‘বুড়ি’ আবার কেউ ‘ঘরভাঙানি’ তকমা দেন। অনেক সময়ই নিজের ইনস্টা পোস্ট থেকে সেইসব নেগেটিভ মন্তব্য ডিলিট করে দেন কৌশাম্বি। কিন্তু গত মাসেই অভিনেত্রীর ধৈর্য্যের বাঁধ ভাঙেছে এই বিষয় নিয়ে। ‘ভাইকে বয়ফ্রেন্ড বানানো’ থেকে শুরু করে ‘অন্যের বয়ফ্রেন্ড’ কেড়ে নেওয়ার মতো অভিযোগে নিয়ে কড়া জবাব দেন কৌশাম্বি।
আদৃতের ছবিতেও কমেন্টে ভরিয়ে দেন ভক্তরা, তার মধ্যেই এক নেটিজেন অভিনেতাকে ঠেস দিয়েই লেখেন অভিনেতা অডিয়েন্সকে দুষে ফ্যানের বড়াই করছেন শুধু তাই নয় তার বাংলা লেখা নিয়েও মন্তব্য করা হয়। এবং তাকে “ডাউন টু আর্থ ইগোলেস অ্যাক্টর” বলা হয়। এই কথার প্রতিবাদে সরব হন আদৃত। অভিনেতা প্রত্যুত্তরে লেখেন একজন বাঙালি আর্টিস্ট হাজার হাজার ডায়লগ মুখস্ত করে সেটাকে মনে রেখে অনস্ক্রিন খুব অল্প সময়ের মধ্যে বলে তাই তাদের মধ্যে বাঙালিয়ানা কতটা আছে সেটা প্রমাণ করার প্রয়োজন মনে করেন না অভিনেতা।

এছাড়াও তিনি বললেন ফেক প্রোফাইল থেকে কমেন্ট করে সেটাকে আবার ডিলিট করে না দিয়ে ক্ষমতা থাকলে নিজের ভেরিফাইড পেজ থেকে কমেন্ট করতে। অভিনেতার এই প্রত্যুত্তরে সমর্থন জানান তার একাধিক ভক্তরা।


