জন্মদিনে শুধু ভক্তদের সাথে দেখা নয় উল্টে দিলেন রিটার্ন গিফট! এমন অভাবনীয় উদ্যোগ দেখে আদৃতের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা

রুপালি পর্দার জগতে এমন বহু অভিনেতা অভিনেত্রীরা আসেন যাদেরকে দর্শক দুহাত ভরে ভালোবাসা দেন। তবে সেই ভালোবাসা কি শুধুই তাদের অভিনয়ের জন্য! না এমনটা হয় না হয়তো কোন অভিনেতা বা অভিনেত্রীকে দর্শক প্রথমবার দেখেন টিভির পর্দায় কিন্তু একটা মানুষকে অগাধ ভালোবাসা দেওয়ার জন্য সেই মানুষটার আসল জীবনের ব্যবহার ও অনেক খানি দায়ী থাকেন। আজ আপনাদের জানাবো এমনই এক অভিনেতার কথা যে শুধু তার নিজের অভিনয়ের জন্য নয় এমনকি সুন্দর ব্যবহারের ফলেও ভালোবাসা অর্জন করে।
এই মুহূর্তে বাংলা টেলিভিশনের প্রথম সারির অভিনেতাদের নাম উঠে আসলে তার মধ্যে হয়তো প্রথম দিকেই নাম থাকবে মিঠাই ধারাবাহিক খ্যাত অভিনেতা আদৃত রায়ের। এই অভিনেতার ভক্ত সংখ্যা ঠিক কেমন তা সোশ্যাল মিডিয়া দেখলেই বোঝা যায়। খুব বেশি সোশালি অ্যাক্টিভ না হলেও তাকে ভক্তরা দারুণভাবে জনপ্রিয়তা দিয়েছে এই ধারাবাহিকের পরে। পর্দার সিদ্ধার্থ মোদককে দেখতে এবং তার সাথে দেখা করতে প্রায় দিন ভারত লক্ষ্মী স্টুডিওতে ভিড় জমে।
সম্প্রতির ছিল এই অভিনেতার জন্মদিন গত ২৫ শে মে ৩১ বছর বয়সে পা দিলেন তিনি। অভিনেতার জন্মদিনে নানা রকম জল্পনা উঠে এসেছে সোশ্যাল মিডিয়াতে। কখনো তার সঙ্গে সৌমিতৃষার ব্যক্তিগত জীবনের সম্পর্কের তিক্ততা আবার কখনো তার সঙ্গে কৌশাম্বি চক্রবর্তীর প্রেমের জল্পনা। কিন্তু সেই সব কিছুকে ছাড়িয়ে দিনশেষে তার জন্মদিনের পুরো মিঠাই টিমকে একসঙ্গে দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলেন মিঠাই ভক্তরা।
তবে তার জন্মদিন উপলক্ষে সম্প্রতি কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা তাকে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিচ্ছিল। প্রতিবছরের মত এ বছরেও তিনি তার জন্মদিনের দিন কাজ করেছেন এবং শুটিং সেটে এসেছিলেন। আর এত বড় সুযোগ একেবারেই হাতছাড়া করতে চাননি আদৃত ভক্তরা। তারাও প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিতে হাজির হয়ে গিয়েছিল ভারত লক্ষ্মী স্টুডিওতে।
আর সেখানেই আদৃতের ব্যবহার এবং এক অভাবনীয় উদ্যোগ মন কেড়ে নিয়েছে নেটিজেনদের। যেদিন অভিনেতার জন্মদিন ছিল সেদিন ছিল অত্যন্ত গরম আর তার ভক্তদের জন্য তিনি ধন্যবাদ কার্ডের সাথে সাথে রেখেছিলেন ঠান্ডা পানীয় এবং চকলেটের আয়োজন। তাকে উইশ করতে আসা প্রতিটি ভক্তকে নিজে হাতে করে সেই রিটার্ন গিফট দিয়েছেন তিনি। এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। আর সেখানেই দর্শকরা অভিনেতা প্রশংসায় পঞ্চমুখ। আর হবে নাই বা কেন অভিনেতার এমন সুন্দর মনোভাব তাকে এতো মানুষের ভালোবাসা পাইয়ে দিয়েছে।

