সাত পাকে বাঁধা পরল কৌশাম্বী আদৃত, কারা সাক্ষী হলেন এই শুভ মুহূর্তের আর কারা আসতে পারলেন না, চলুন জেনে নেওয়া যাক

এক বছর আগে অবধিও জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সব থেকে জনপ্রিয় ধারাবাহিকটি ছিল মিঠাই (Mithai)। এই মিঠাই ধারাবাহিকের নায়ক আদৃত রয় (Adrit Roy) ওরফ উচ্ছেবাবু ও কৌশাম্বী চক্রবর্তী অর্থাৎ উচ্ছেবাবুর অনস্ক্রিন দিদিয়ার প্রেম বহুদিনের পুরনো। শুরুতে তাদের এই সম্পর্কের কথা কাউকেই জানতে দেয়নি তারা। বেশ কয়েক বছর পর অবশেষে বৃহস্পতিবার আদৃত রায়ের মিসেস রায় হলেন কৌশাম্বী।

বিয়ের সাজে দুজনকেই লাগছিল অনবদ্য। আদৃত রায়ের পোশাকে ছিল ভীষণ সুন্দর একটি তসরের পাঞ্জাবী। অবশেষে রিল লাইফ ছেড়ে রিয়েল লাইফে বর বেশে দেখা গেল সবার প্রিয় ‘উচ্ছেবাবু’কে। বিয়েতে লাল বেনারসিতে সেজেছেন কৌশাম্বি। গা ভরা সোনার গয়না, মাথায় লাল ওড়না। তাদের প্রত্যেকটি অনুষ্ঠানের সাক্ষী হয়েছে সমাজ মাধ্যম এবং টলিপাড়া।

বিয়ের দিন রাতেই নবদম্পতির বিয়ের ছবি দর্শকদের সামনে আসে। বৃহস্পতিবার বৃষ্টিস্নাত সন্ধ্যায় হাওড়ার এক ব্যাঙ্ককোয়েটে বিয়ের আসর বসেছিল এই অভিনেতা-অভিনেত্রীর। বিয়েতে দেখা যায় টেলিপাড়ার একাধিক পরিচিত মুখকে। গোটা মিঠাই পরিবার উপস্থিত হয়েছিলেন এই আসরে। ফুলকি ধারাবাহিকের টিমকেও দেখা গিয়েছে এই বিবাহ অনুষ্ঠানে।

কাদের কাদের দেখা গেল এই বিয়েতে?

বিয়ের সন্ধ্যায় উপস্থিত থাকতে দেখা গেল মিঠাই পরিবারের কম বেশি প্রতিটি সদস্যকেই। ফুলকি ধারাবাহিকের অনেক সদস্যকেই দেখা গিয়েছিল এই দিন। উপস্থিত ছিলেন ক্ষুদে অভিনেতা ধৃতিষ্মান চক্রবর্তী এছাড়াও সৌরভ চক্রবর্তী, বিদিপ্তা চক্রবর্তী, তন্নী লাহা রায়, উদয় প্রতাপ সিং, বিশ্ববাসু বিশ্বাস, ঐন্দ্রিলা সাহা, স্বাগত বসু, বিশ্বজিৎ চক্রবর্তী, ধ্রুবজ্যোতি সরকার, ফাহিম মির্জা, জন ভট্টাচার্য, অভিষেক বসু, দিব্যাণী মন্ডল সহ আরো অনেকে। এই দিন আস্তে দেখা গিয়েছিল অভিনেত্রী ঈপ্সিতা মুখার্জীকে।

আরো পড়ুন: দত্ত বাড়ি জোড়া লাগানোর উপায় পেয়ে গেল পর্ণা! তার সাথে হাত মেলালো অখিলেশ! আত্মসম্মান বাঁচাতে বেরিয়ে এলো বর্ষা

তবে বিশেষ করে যাদের অনুপস্থিতি দর্শকদের নজর কেড়েছে তারা হলেন স্বয়ং মিঠাই রানী অর্থাৎ সৌমিতৃষা কুন্ডু এবং দিয়া মুখোপাধ্যায়। অভ্যন্তরীণ ঝামেলার জেরেই কি এমন একটা দিনেও অনুপস্থিত থাকাকেই শ্রেয় বলে মনে করলেন সৌমি? অন্যদিকে প্রাক্তন অভিষেক বসুকে এড়াতেই কি বিয়েতে না আসার সিদ্ধান্ত নিয়েছিলেন অভিনেত্রী দিয়া?

Back to top button