খারাপ খবর মিঠাই ভক্তদের জন্য! আবার ঝড় উঠতে চলেছে মিঠাই সিদ্ধার্থের জীবনে! পুরনো বিপদ ফিরছে নতুন রূপে

দর্শকরা যখন অনুমান করছে, জি বাংলার (Zee Bangla) মিঠাই (Mithai) ধারাবাহিকটি দুই বছর ধরে অনেক প্লট টুইস্ট ও গল্পের মোড়র পর অবশেষে এবার একটু থিতিয়ে শেষ হচ্ছে, তখনই গল্পে নতুন নতুন টুইস্ট আনছেন নির্মাতারা। এককালে এই ধারাবাহিক যেমন অনেক অনেক ভালোবাসার মিষ্টি মুহূর্তের উপহার দিয়েছে, তেমনই দর্শকদের কিন্তু বেশ ভালো মতো ধৈর্য্যের পরীক্ষা নিয়েছে। আবার কি সেরকমই কিছু করতে চলেছে চ্যানেল! কারণ জানা যাচ্ছে বেশ খারাপ কিছু খবর। আর এতেই কিন্তু টি আর পি আবার পড়ে যেতে পারে এককালে টি আর পি শীর্ষে রাজ করা ধারাবাহিকের।

অদ্ভুতভাবে নির্মাতারা এখনও অবধি দর্শকদের মধ্যে রোজ রোজ নতুন উত্তেজনার স্বাদ দিতে ভুলছে না এই ধারাবাহিক। প্রথমে দর্শকদের এরকমও মনে হয়েছিল যে মিঠাইয়ের প্রতি ভালোবাসাকে নিয়েই পরিচালক ও রাইটার বারবার ছিনিমিনি খেলছেন। আর সেটাও করা হচ্ছে টি আর পির জন্য। কারণ বহু আগে থেকেই দর্শকদের প্রমো দেখে মিঠাই অনুগামীরা বার বার ভাবছিলেন মিঠিই আসলে মিঠাই। তাই তাঁর সঙ্গে সিদ্ধার্থের বিয়ে হবে এবং সব স্মৃতি মনে পড়ে যাবে। কিন্তু সেসব কিছুই ঘটেনি।

সিডের বউ হওয়ার অভিনয় করতে করতে সত্যিই তাঁকে ভালোবেসে ফেলে মিঠু। কিন্তু মিঠাই ফিরে এসেছিল আবার মিষ্টিকে নিয়ে। শাক্যকে যখন সবে মায়ের আদরে মিঠি জড়িয়ে ধরল তখনই মিঠাই ফিরে এল। অমনিই যেন ত্রিকোণ প্রেমের গন্ধ ভেসে এল। কিন্তু এখানেই তো মিঠাই আলাদা হয়ে দেখাল। মিঠি মিঠাইকে নিজের প্রতিপক্ষ বা শত্রু হিসেবে ভাবা গল্প এদিকেই এগোনো স্বাভাবিক বরং মিঠি খুব ম দৃঢ়কন্ঠে জানিয়ে দিয়েছিল, মিঠাই ম্যামের হাতেই এই সংসার তুলে দিয়ে সে নিশ্চিত হবে।

সব কিছু ছেড়ে দিয়ে মানুষকে মানুষের সত্তা ফিরিয়ে দেওয়ার মধ্যে যে মহানত্ব তা যেন মিঠি আরও একবার প্রমাণ করল সিডকে ডিভোর্স পেপারটি দিয়ে। কিন্তু সমস্যা এখানেই যে এখনও মিঠাইয়ের সব স্মৃতি মনে পড়ে যাচ্ছে না। এখনও বেশ আবছা আবছা রয়েছে মিঠাইয়ের স্মৃতি।

আর এমন সময়ই শোনা যাচ্ছে, মিঠাইয়ের সেই বিখ্যাত চরিত্র আদিত্য আগরওয়াল। হ্যাঁ, নিশ্চই মিঠাই প্রেমীদের সেই ধামাকাদার এপিসোড মনে আছে যেখানে পুলিশের কাছে গ্রেপ্তার হন আদিত্য। তাঁর গল্প নাকি এখনও শেষ হয়নি! তাঁকেই নাকি আবার ফিরিয়ে এনে নতুন টুইস্ট আনা হবে!

Back to top button