আবার ঘটলো অঘটন খেলনা বাড়ির জন্য জায়গা ছাড়তে হল ইচ্ছে পুতুলকে!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে সম্প্রচারিত একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। ধারাবাহিকটি বর্তমানে বেশ ভালোই জনপ্রিয়তা অর্জন করেছে। এখানে নায়িকা চরিত্রে অভিনয় করছেন তিতিক্ষা দাস (Titiksha Das), খলনায়িকা চরিত্রে শ্বেতা মিশ্র এবং নায়ক হিসেবে মৈনাক ব্যানার্জী।
ধারাবাহিকটি শুরু হওয়ার পর এক বড়সড়ো সমালোচনার সম্মুখীন হয়েছিল। সবাই এই ধারাবাহিকটিকে স্টার জলসায় সম্প্রচারিত একসময়ের বেশ হিট ধারাবাহিক ইচ্ছে নদীর অনুকরণ বলে দাবি করেছিলেন। নাম থেকে শুরু করে চরিত্র সবেতেই দর্শকরা মিল খুঁজে পাচ্ছিলেন দুই ধারাবাহিকের মাঝে।
তবে যত দিন এগিয়েছে ধারাবাহিকটি প্রমাণ করেছে যে এটি অন্য কোন হিট মেগার অনুকরণ নয়। এবং নিজের আকর্ষণীয় প্লট দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছে। বর্তমানে ধারাবাহিকের নায়িকাকে বেশ পছন্দ করেন ভক্তরা। কিন্তু তাও কেন স্লট লিড করতে পারছে না এই মেগা?
আসলে জি বাংলায় এই ধারাবাহিকটি সম্প্রচারিত হয় রাত ৯:৩০ এর স্লটে আর অন্যদিকে স্টার জলসায় ঠিক এই সময়েই সম্প্রচারিত হয় বেঙ্গল টপার অনুরাগের ছোঁয়া। যার ফলে সেই সময়ে দর্শকরা জলসাতেই মনোনিবেশ করেন কিন্তু পরে জি ফাইভে ইচ্ছে পুতুল দেখতে কিন্তু তারা ভোলেন না। এই সম্পূর্ণ বিষয়টি নিজেই স্বীকার করেছেন মেঘ অর্থাৎ ধারাবাহিকের নায়িকা।
তাই ইচ্ছে পুতুল ধারাবাহিকটিকে স্লট লিড করার সুযোগ করে দিতে সাড়ে নটার পরিবর্তে সন্ধ্যে ছটায় স্লট দেওয়া হয়েছে। এই স্লটে তার প্রতিপক্ষ থাকবে তোমাদের রানী। অন্যদিকে সাড়ে নটায় সম্প্রচারিত হবে খেলনা বাড়ি। চ্যানেল এবং ধারাবাহিক কর্তৃপক্ষের ধারণা, বেঙ্গল টপার প্রতিপক্ষ থাকাকালীন ধারাবাহিকটি যে পরিমাণ টিআরপি টেনেছে সেখান থেকেই প্রমাণিত হয় যে এইবার আরো অনেক বেশি টিআরপি পেতে চলেছে এই মেগা।

