‘ওরা বলতো এভাবে খাওয়া যাবে না…আমার খুব খারাপ লাগতো!’ এক সময় শুটিং সেটে শুনতে হয়েছে খোঁটা, “মোটা” বলে করা হয়েছিল অপমান! সাক্ষাৎকারে প্রথমবার মুখ খুললেন শ্বেতা ভট্টাচার্য

টেলিভিশনের পর্দার (Television Serial) জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম একজন হলেন শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। টেলিভিশন জগতে দীর্ঘ কয়েক বছর ধরে অভিনয় করছেন অভিনেত্রী। ইতিমধ্যেই বেশকিছু ধারাবাহিকে অভিনয় করেছেন অভিনেত্রী। আর খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিয়েছেন। ছোট পর্দার পাশাপাশি ইতিমধ্যেই বড় পর্দাতেও পা রেখেছেন।

টেলিভিশনের পর্দায় সিঁদুর খেলা, তুমি রবে নীরবে, জরোয়ার ঝুমকো, যমুনা ঢাকি, কোন গোপনে মন ভেসেছের মত একাধিক ধারাবাহিকে অভিনয় করেছেন শ্বেতা। খুব অল্প সময়ের মধ্যেই নিজের রূপে গুণে সকলের মন জয় করে নিয়েছেন অভিনেত্রী। একটা সময় অনেক লাঞ্ছনা অপমান সহ্য করতে হয়েছে অভিনেত্রীকে। পেরোতে হয়েছে অনেক বাধা-বিপত্তি।

সাক্ষাৎকারে সেই সব কথাই তুলে ধরেছেন অভিনেত্রী, জানিয়েছেন প্রথম ধারাবাহিকের সময় তার শারীরিক গঠন নিয়ে অনেক কথা শুনতে হয়েছে তাকে। আমার প্রত্যেকেই জানি অভিনেতা অভিনেত্রীদের ফিল্ম ইন্ডাস্ট্রিতে থাকতে গেলে নিজেদের মেন্টেন করতে হয়, তাদের শারীরিক যত্ন নিতে হয়। স্লিম ফিগার, চকচকে স্কিন থাকলে তবেই নায়িকা হওয়া যায় গ্ল্যামার ওয়ার্ল্ডে। বেশিরভাগ ক্ষেত্রেই তাই হয়। শ্বেতাকেও একসময় সেই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে।

এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, নিজের প্রথম ধারাবাহিক সিঁদুর খেলার সময় গোগ্রাসে ভাত খেতেন তিনি। একেবারে ভেতো বাঙালি যাকে বলে। সে সময় তাকে অনেক কথা শুনতে হয়েছে। অভিনেত্রীকে প্রশ্ন করা হয় অভিনেত্রী খেতে ভালোবাসেন কিনা। সেই প্রশ্নের উত্তরে অভিনেত্রী জানান, ‘আমি খেতে খুব ভালোবাসি। কিন্তু সিঁদুর খেলা ধারাবাহিকের সময় আমার চেহারাটা একটু মোটা ছিল। সেই সময় আমি শুটিংয়ের ফাঁকেই লাঞ্চ টাইমে এক থালা ভাত নিয়ে খেতে বসতাম। তখনই আমাকে সেখান থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল এত ভাত খাওয়া যাবে না, কারণ আমি মোটা। আমাকে ওরা স্যুপ খেতে দিত, আমি খেতে পারতাম না খুব কষ্ট হতো।’

আরও পড়ুনঃ শেষ মুহূর্তে প্রমাণ নিয়ে আদালতে হাজির রোহিত! সাক্ষ্যকে দেখে হতভম্ব ছোট রাণী, উঠে এলো ২৪ বছর আগের ভয়ংকর সত্যি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

তবে তবে এ কথা একেবারে অভিনেত্রীকে অপমান করার জন্য বলা হয়নি। অভিনেত্রী পড়ে বুঝতে পেরেছিলেন স্ক্রিনে তাকে সত্যিই অন্যদের তুলনায় মোটা লাগছে। তাই তাকে তার ভালোর জন্য এই কথা বলা হয়েছিল। তারপর থেকে অভিনেত্রী নিজেকে মেন্টেন করেন। এখন তো একেবারে নিজের চেহারার গঠনই পাল্টে দিয়েছেন শ্বেতা। বর্তমানে তো আমরা অভিনেত্রীকে দেখতে পাচ্ছি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে অভিনয় করতে।

Back to top button