মেকআপ থেকে মারাত্মক বিপদ! চোখের সংক্রমণে কাবু জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য! হতে পারে অস্ত্রো’পচার! এই মুহূর্তে কি অবস্থায় আছেন অভিনেত্রী?

বাংলা টেলিভিশন জগতের (Bengali Television) অন্যতম জনপ্রিয় এবং প্রতিভাবান অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য (Sweta Bhattacharya)। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি তাঁর সাবলীল অভিনয় দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক সিঁদুরখেলা-র মাধ্যমে তিনি প্রথমবার বড়সড় সাফল্যের মুখ দেখেন। এরপর আর তাঁকে পিছনে ফিরে তাকাতে হয়নি। তুমি রবে নীরবে, জড়োয়ার ঝুমকো, এবং আকাশ আট-এর জয় কানহাইয়া লাল কি-র মতো ধারাবাহিকে কাজ করে তিনি বাংলার ঘরে ঘরে পরিচিতি লাভ করেন।

টেলিভিশন ছাড়াও শ্বেতা বড় পর্দায় তাঁর অভিনয়ের ছাপ রেখেছেন। সুপারস্টার দেবের বিপরীতে ‘প্রজাপতি’ সিনেমায় তাঁর অভিনয় দর্শক ও সমালোচক মহলে প্রশংসিত হয়েছে। একজন দক্ষ নৃত্যশিল্পী হিসেবেও তাঁর বিশেষ পরিচিতি রয়েছে। সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে লড়াই করে নিজের যোগ্যতায় আজ তিনি বাংলা বিনোদন জগতের অন্যতম শীর্ষ তারকা।

তবে এবারে অভিনেত্রীর জীবনে নেমে এলো বিরাট বড় বিপর্যয়। জনপ্রিয় অভিনেত্রী বর্তমানে চোখের এক গুরুতর সমস্যায় ভুগছেন। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে তাঁর অসুস্থতার খবরটি প্রকাশ্যে আসে। জানা গেছে, মেকআপ করার সময় অসাবধানতাবশত তাঁর চোখের ভেতরে মেকআপের কণা ঢুকে গিয়েছিল। সেই সময় কাজের চাপে বা বিষয়টিকে সাধারণ অস্বস্তি ভেবে তিনি বিশেষ গুরুত্ব দেননি। কিন্তু এই সামান্য অবহেলাই পরবর্তীতে বড় আকার ধারণ করে।

চোখে মেকআপ ঢুকে যাওয়ার ফলে সেখানে ইনফেকশন বা সংক্রমণ তৈরি হয়। সময়মতো চিকিৎসা শুরু না হওয়ায় সেই সংক্রমণ ছড়িয়ে পড়ে এবং চোখের অবস্থা আশঙ্কাজনক হয়ে ওঠে। তাঁর চোখের ব্যথা ও ফোলা এতটাই বেড়ে গিয়েছিল যে চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক হয়ে পড়ে। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁকে যে কড়া ওষুধ দেওয়া হয়েছে, তাতে যদি কাজ না হয় তবে অস্ত্রোপচার বা অপারেশন করা ছাড়া উপায় থাকবে না।

আরও পড়ুনঃ ‘খবর ছড়াতেই আমার কাজ পাওয়া বন্ধ হয়ে গিয়েছিল…লোকে বলছে এখন বাচ্চা ছেলে লাগছে! সিরিয়াল থেকে সরে গিয়ে নতুন পথে অভিনেতা! হয়েছে নানা রকম শারীরিক পরিবর্তন! জীবন নিয়ে অকপটে শংকর চক্রবর্তী!

এই কারণেই বর্তমানে শ্বেতাকে সব জায়গায় চশমা পরিহিত অবস্থায় দেখা যাচ্ছে। চোখের ওপর চাপ কমাতে এবং সুরক্ষার স্বার্থেই তিনি এই সতর্কতা অবলম্বন করছেন। ‘কোন গোপনে মন ভেসেছে’ ধারাবাহিকটি অনেক আগে শেষ হয়ে গেলেও, শ্বেতা তাঁর নতুন কাজ ও ব্যক্তিগত জীবনে এই শারীরিক সমস্যার কারণে বেশ প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। ভক্তরা তাঁর এই কঠিন সময়ে দ্রুত আরোগ্য কামনা করছেন।

Back to top button