এক হাতে বই আর অন্য হাতে বেত! নারীর শরীরে উঠে আসা নোংরা হাত ভেঙে গুড়িয়ে দিতে আসছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি! প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

প্রতি মাসেই বিভিন্ন চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন প্রোডাকশন হাউস নতুন নতুন ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসে। দর্শকেরা সেই নতুন ধারাবাহিক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। বর্তমানে সব ধারাবাহিকই (Tv Serial) যেই ধারাবাহিকে টিআরপি যত ভালো সেই ধারাবাহিক চলবে তত ভালো। আর কোনো ধারাবাহিক মাসের পর মাস সপ্তাহের সপ্তাহ ধরে ফলাফল না করলে সেই ধারাবাহিক অবিলম্বে বন্ধ করে দেওয়া হয় চ্যানেলের পক্ষ থেকে। সেইজন্য কোনো ধারাবাহিক দু’বছর সময় ধরে চললেও অনেক ধারাবাহিক তিন মাসের মাথাতেই বন্ধ হয়ে যায়।
পুরনো ধারাবাহিকগুলি বন্ধ হলে শুরু হয়ে যায় নতুন ধারাবাহিক। সেরকমই গত কয়েক মাসে স্টার জলসা, জি বাংলা সহ আরো বেশ কিছু চ্যানেলে শুরু হয়েছে নতুন নতুন একগুচ্ছ ধারাবাহিক। সেগুলি নিয়ে দর্শকের মধ্যে উত্তেজনা শেষ নেই। তবে ধারাবাহিকগুলি শুরু হওয়ার পর বোঝা যায় কতটা দর্শকদের মন জয় করতে পারলে ধারাবাহিকগুলি।
সেরকমই সম্প্রতি স্টার জলসার পর্দায় আসছে আরও একটি নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও সামনে এসেছে। নতুন ধারাবাহিকের নাম প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এই ধারাবাহিকের হাত ধরেই আবারো দীর্ঘ কয়েক বছর পর ধারাবাহিক জগতে ফিরছেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। শেষবার অভিনেত্রীকে জি বাংলার তোমার খোলা হাওয়া ধারাবাহিকে দেখা গিয়েছিল। সেই ধারাবাহিক শেষ হয়েছিল ২০২৩ সালে। তারপরে দীর্ঘ কয়েক বছর অভিনেত্রীকে দেখা যায়নি ছোট পর্দায়। ওয়েব সিরিজ এবং বড় পর্দা নিয়েই ব্যস্ত ছিলেন স্বস্তিকা।
দীর্ঘদিন পর অভিনেত্রীকে আবার ছোট পর্দায় নতুন দেখে বেজায় খুশি অভিনেত্রীর ভক্তরা। ধারাবাহিকের প্রোমো ভিডিওতে দেখানো হচ্ছে এক কলেজের প্রফেসর বিদ্যা ব্যানার্জি। তিনি নিজের ছাত্র-ছাত্রীদের যেমন পুঁথিগত বিদ্যা দিয়ে থাকেন তেমনি তাদের জীবনের চলার পথে নানান শিক্ষা দিয়ে থাকে। অন্যায়ের সাথে কখনো আপোষ করেন না। চোখের সামনে অন্যায় হতে দেখলে তার প্রতিবাদ করে ওঠে। আর গল্পের প্রোমো ভিডিও দেখেই বোঝা যাচ্ছে একজন আদর্শবান প্রফেসরের গল্প নিয়ে আসতে চলেছে এই ধারাবাহিক।
আরও পড়ুনঃ বাবাকে নির্দোষ প্রমাণ করে বাড়ি ফিরিয়ে আনলো পারুল! নিজের বুদ্ধিতে ঠিক খুঁজে বের করলো আসল অপরাধীকে! দুর্ধর্ষ আজকের পর্ব
তবে ধারাবাহিকটি কবে থেকে কখন শুরু হবে তা এখনো কিছু জানা যায়নি। একসময় স্বস্তিকা ছোটপর্দায় কাজে ফেরার ব্যাপারে অনিচ্ছা প্রকাশ করেছিলেন। তবে নায়িকা জানিয়েছেন, এই সিরিয়ালের কনসেপ্ট শোনবার পর না বলার সুযোগ ছিল না। সিরিয়ালে স্বস্তিকার বিপরীতে কোন নায়ককে দেখা যাবে তা এখনো জানা যায়নি।

