সন্তানের বয়স ছিল মাত্র ১১ দিন! সেই অবস্থায় স্ত্রী স্বরলিপি ও কন্যা সহচরীকে ছেড়ে পরকীয়ায় মত্ত সৌম্য! সমাজ মাধ্যমে বেরিয়ে এলো অভিনেতার জীবনের নোংরা সত্যি!

দিনে দিনে বিচ্ছেদের সংখ্যা যেন বেড়েই যাচ্ছে। একটা সুখী দম্পতিও বিয়ের কয়েক বছরের মধ্যে গিয়ে বিচ্ছেদের পথে হাঁটছে। যে সমস্ত কাপলদের আমরা আইডিয়াল ভাবতাম একে একে তাদেরও বিচ্ছেদ হচ্ছে। অভিনেতা অভিনেত্রীদের ব্যক্তিগত জীবন নিয়ে একটু বেশি কৌতূহল নেটিজেনদের। তাই সোশ্যাল মিডিয়ার (Social Media) মাধ্যমে এ সমস্ত খবর খুব বেশিদিন চাপা থাকে না।

সেরকমই টলিউডের একসময়ের জনপ্রিয় জুটিগুলির মধ্যে অন্যতম ছিল তথাগত দেবলীনার জুটি। এই জুটি দর্শকদের মাঝে ব্যাপক জনপ্রিয় ছিল। তবে বেশ কয়েক বছর হলো আলাদা হয়েছে তাদের রাস্তা। তথাগতর জীবনে এসেছে নতুন নারী। তথাগতর সহ পরিচালক আলোকবর্ষার সাথে নিজের নতুন জীবন শুরু করেছেন অভিনেতা। কিন্তু দেবলীনা এখনো নিজের জীবনে একাই চলছেন। মাঝে অভিনেতা সৌম্যর সাথে তার সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল।

সাড়ে তিন বছরের বন্ধুত্ব দুজনের। দু’জনেরই বৈবাহিক বিচ্ছেদ হয়েছে বহুবছর হলো। টলিপাড়ার তাঁদের সম্পর্ক নিয়ে নানা ধরনের গুঞ্জন শোনা যায় মাঝেমধ্যেই। অভিনেতার সৌম্যর প্রাক্তন অভিনেত্রী স্বরলিপি চ্যাটার্জি।২০১৭-তে অভিনেত্রী স্বরলিপিকে বিয়ে করেন সৌম্য। সম্প্রতি আবারও তাদের নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়াতে। অভিনেতা সৌম্যর বিরুদ্ধে একাধিক বার অভিযোগ শোনা গিয়েছে স্ত্রী স্বরলিপির সাথে ডিভোর্সের জেরে কন্যা সহচরীকে ১১ দিন বয়সের পর আর দেখতেও জাননি। বর্তমানে মেয়ে বাবাকে আর দেখতে চায়না, বাবার দরকারও নেই তার। তবে অভিনেত্রীর এই দাবি প্রকাশ পেতেই একাধিক কমেন্টে ভিন্ন অভিযোগ করেন অনেকে।

একজন লিখেছেন, ‘সৌম্য হলো দুর্গাপুরের ছেলে। ওর আসল পদবী ছিল কর। ওর মা ব্যানার্জী বলে এক উঠতি গায়কের সঙ্গে সৌম্য ও তার বোনকে নিয়ে বাবার থেকে আলাদা হয়ে যায়। আবার একদিন সেই দ্বিতীয় পুরুষটিকে ও ছেড়ে যায় ওর মা। সৌম্য মুম্বাইতে যায় নাচের তালিম নিতে। সেখানে একজন ডিম্পি নামের মেয়ের সঙ্গে প্রেমের অভিনয় করে তারপর বিয়ে করে তাদের একটি সন্তানও হয়। তখন ওর স্ট্রাগল চলছে। ডিম্পির কাছ থেকে সমস্ত সহযোগিতা পেয়ে যে মুহূর্তে দাঁড়িয়ে যায়, তৎখনাত স্ত্রী ও দুই বছরের শিশু পুত্র কে ছেড়ে স্বরলিপির হাত ধরে। ওর রক্তটাই দুষিত।’

সৌম্য এবং স্বরলিপি দুজনেরই অভিনয়ের যাত্রা শুরুটা হয়েছিল অগ্নিপরীক্ষা নামের একটি ধারাবাহিকের হাত ধরে। আর সেখানে তাঁর বিপরীতে নায়িকা চরিত্রে ছিলেন অভিনেত্রী স্বরলিপি। ওই ধারাবাহিকে কাজ করতে গিয়ে প্রেম হয় তাদের তারপর বিয়ে। ২০১৭ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা। কিন্তু সুখের হলো না সংসার। আপাতত মেয়ে সহচরীকে নিয়ে নিজের মতো জীবন গুছিয়ে নিয়েছেন স্বরলিপি। সঙ্গে নিজস্ব একটি ক্যাফে তিনি চালান।

আরও পড়ুনঃ ‘আমি আর ডাক পাইনা…’ কাজ না মেলায় অভিনয় জগৎ থেকে দূরে জনপ্রিয় অভিনেতা! কাজ না পাওয়ার কারণ কি? জানালেন ধীমান ভট্টাচার্য

Disclaimer: এই সংবাদ প্রতিবেদনে প্রকাশিত সংবাদটি তৃতীয় ব্যাক্তি বা নির্দিষ্ট কোন‌ও পক্ষের মন্তব্যের ওপর ভিত্তি করে লেখা হয়েছে। BinodonXP.com এই মন্তব্যগুলি সঠিক কিনা তা যাচাই করেনি। এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে তার দায়ভার সম্পূর্ণভাবে সেই ব্যাক্তি বা পক্ষের। আমরা কোন‌ও বক্তব্যের জন্য দায়ী নই, কাউকে আঘাত করা আমাদের উদ্দেশ্য নয়। এই খবরের সত্যতা যাচাই করা হয়নি। অন্যান্য সমাজ মাধ্যম এবং মিডিয়ার পক্ষ থেকে এই খবর পাওয়া গিয়েছে।

Back to top button