আর মিঠাইতে দেখা যাবে না সৌমিতৃষাকে! ‘মিঠাই’ ছেড়ে দিলেন অভিনেত্রী? অভিনেত্রীর পোস্ট ঘিরে জল্পনা শুরু ভক্তদের মধ্যে

বর্তমান সময়ে বাংলা টেলিভিশনের দর্শকরা মিঠাই রানী অর্থাৎ অভিনেত্রী সৌমিতৃষা কুন্ডুকে চেনে না এমন মনে হয় খুঁজলে খুব কম পাওয়া যাবে। দীর্ঘ ২ বছরের বেশি সময় ধরে টিভির পর্দায় দারুন ভাবে জনপ্রিয় হয়ে রয়েছে জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকটি। দিনে দিনে এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে এই ধারাবাহিক যে মুখ্য চরিত্রে অভিনয় করা অভিনেত্রী এখন দর্শকদের ঘরের মেয়ে হয়ে উঠেছে। দিনে দিনে তার জনপ্রিয়তা শীর্ষে উঠেছে। এখন রীতিমতো সৌমিতৃষা হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া সেন্সেশন।

Bengali TV Show Mithai Latest update, New Star Cast, New Story, Today Episode Written update - Wiki NewForum | Latest Entertainment News
তবে তার ভক্তরা শুধু যে এই বাংলায় রয়েছে এমনটা নয়। দুই দেশ অর্থাৎ এ দেশ এবং বাংলাদেশ জুড়ে অগণিতিক ভক্ত রয়েছে তার। যা সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যায়। তার ছোট্ট একটা পোস্টকে ঘিরে ভালোবাসা এবং শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দেয় ভক্তরা। তবে অভিনেত্রী ছোট পর্দার পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও দারুন ভাবে সক্রিয়। প্রায় দিন নানারকম ছবি এবং ভিডিও তাকে সেখানে পোস্ট করতে দেখা যায়। বর্তমানে সোশ্যাল মিডিয়াতেও তার পরিচিতি অগাধ। এত অল্প বয়সে এত সাফল্য সচরাচর দেখতে পাওয়া যায় না।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তবে সামনেই আসতে চলেছে অভিনেত্রীর জন্মদিন, যা নিয়ে তার ভক্তরা অত্যন্ত উৎসাহিত হয়ে রয়েছে। কিছুদিন আগেই স্টুডিওতে গিয়ে অভিনেত্রীকে আগাম শুভেচ্ছা দিয়ে এসেছে এপার বাংলা এবং ওপার বাংলার ভক্তরা। আগামী ২৪ শে ফেব্রুয়ারি অভিনেত্রীর জন্মদিন আর সেই উপলক্ষেই এত হইচই। কিন্তু এবার অভিনেত্রীর একটি ছোট্ট পোস্ট রীতিমতো ভক্তদের মনে ভয়ের সৃষ্টি করে দিয়েছে। সেই পোস্ট দেখে জল্পনা উঠেছে তবে কি আর মিঠাই তে দেখা যাবে না সৌমিতৃষাকে!

Mithai-Sid: “এই মিঠাই রানী I Love You” বলতেই সব শেষ! শেষবারের মতো পর্দায় জ্বলবে “সিধাই” ম্যাজিক! তারপরেই মৃত্যুর কোলে মিঠাই… – Tolly Tales
প্রসঙ্গত তার সোশ্যাল মিডিয়ায় তিনি একটি পোস্ট করেছেন যেখানে একটি ছবিতে এক টুকরো সাদা কাগজে তিনি লিখেছেন, “আই উইল মিস ইউ মাই রুম, সি ইউ অন টুয়েন্টি সিক্সথ ফেব্রুয়ারি”। এই কথাটির বাংলা করলে দাঁড়ায়, আমি আমার এই ঘরটাকে মিস করবো ভীষণ। ২৬ ফেব্রুয়ারি আবার দেখা হবে। এতদিন ধরে মিঠাইয়ের ভূমিকায় অভিনয় করে অত্যন্ত ভাবে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। সেই সঙ্গে সম্প্রতি তাকে দেখা গেছে মিঠি চরিত্রতেও। তাতেও সমানভাবে প্রশংসা পেয়েছেন অভিনেত্রী।
<

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

p style=”text-align: justify;”>তাই এই পোস্ট দেখে অনেকেই প্রশ্ন তুলেছেন সৌমীতৃষা কুণ্ডু তাহলে কি শুটিং করা ছেড়ে দিচ্ছেন মিঠাই থেকে? এই পোস্ট সামনে আসতেই জল্পনা ছড়িয়ে পড়ে। তবে এ যে শুধুই জল্পনা তা আর নতুন করে বলে দিতে হবে না। কারণ ধারাবাহিকের এমন একটা গুরুত্বপূর্ণ সময়ে মিঠাই যে সরবে না তা বলাই বাহুল্য। আসলে তিনি জন্মদিন উপলক্ষে হয়তো কোথাও ঘুরতে যাচ্ছেন কিন্তু কোথায় যাচ্ছেন তা এখনো জানা যায়নি। তবে সেই জল্পনা ওঠা ছবিটার সাথে সাথে আরো দুটি ছবি অভিনেত্রী পোস্ট করেছেন। যেখানে একটিতে দেখা যাচ্ছে তার নিজস্ব সাজঘরে বসে মেকআপ তুলছেন এবং অন্যটিতে রয়েছেন একগুচ্ছ হলুদ গোলাপ হাতে নিয়ে।

Back to top button