সৌমিতৃষা এবার কৃষ্ণের বেশে! রীল পোস্ট করতেই হইচই দর্শক মহলে, মুগ্ধ নেটপাড়া, নতুন লুকে নজর কাড়লেন অভিনেত্রী

সৌমিতৃষা কুণ্ডু (Soumitrisha Kundu), বাংলা সিরিয়ালের হেন কোনো দর্শক নেই যিনি এই নামটার সঙ্গে পরিচিত নন। ছোটপর্দার অধিকাংশ অভিনেতা অভিনেত্রী অনস্ক্রিন চরিত্রের নামে পরিচিত হলেও সৌমিতৃষা স্বতন্ত্র এক পরিচয় তৈরি করেছেন। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ‍্যা ৭ লাখেরও বেশি।

টেলিপাড়ার এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ‍্যে ফলোয়ারের নিরিখে এগিয়ে রয়েছেন সৌমিতৃষাই। ‘মিঠাই রানী’ বলতে অজ্ঞান দর্শকরা। সাবলীল অভিনয় আর মিষ্টি ব‍্যবহার দিয়ে সকলের মন জয় করে নিয়েছেন সৌমিতৃষা। মোটে ২২ বছর বয়স তাঁর। এখনি আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। আগামীতে আরো লম্বা সফর বাকি তাঁর।

অনুরাগীদের সঙ্গে যোগাযোগ বাড়াতে সোশ‍্যাল মিডিয়াকে সম্পূর্ণ ভাবে ব‍্যবহার করেন সৌমিতৃষা। খুবই সক্রিয় থাকেন তিনি নেটপাড়ায়। সময় সুযোগ পেলেই করে নেন ফটোশুট, বানিয়ে নেন রিল ভিডিও। শটের ফাঁকে হলে তাই-ই সই। ভাইরাল হয় সেগুলোও। মিঠাই টিমের সহ অভিনেতা অভিনেত্রীদের সঙ্গেও ভিডিও বানান সৌমিতৃষা।

শব্দের সঙ্গে খেলতে ভালবাসেন সৌমিতৃষা। তাঁর প্রতিটি পোস্টের সঙ্গে সঙ্গে ক‍্যাপশনগুলিও নজর কাড়ে। পরোক্ষে কটাক্ষ করতে ভালোই জানেন অভিনেত্রী। মাঝে আদৃত রায় এবং কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে সৌমিতৃষার মনোমালিন‍্যের খবর ছড়িয়েছিল। খুব সপ্রতিভ ভাবে বিষয়টা সামলেছিলেন মিঠাই রানী। তবে এখন আর এসব বিষয়ে মাথা ঘামান না তিনি। নিজের সর্বস্ব দিয়ে সিরিয়ালটা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন সৌমিতৃষা।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

এদিন কৃষ্ণের বেশে একটি রিল পোস্ট করতে দেখা গেল অভিনেত্রীকে। তাই দেখে হইচই দর্শক মহলে। মিঠাই রানীকে কৃষ্ণের বেশে দেখে মুগ্ধ তার ভক্তরা। তার প্রতিটি রীলই খুব পছন্দ করেন মানুষজন। তাই রিল পোস্ট করতে বিভিন্ন মন্তব্যে ভরে গেল কমেন্ট বক্স। এই প্রসঙ্গে তার রিল দেখে এক নেটিজেন মন্তব্য করেন – ‘ দেখে মনে হচ্ছিল স্বয়ং শ্রীকৃষ্ণ, তুমি সবেতে সেরা ‘।

Back to top button