জন্মদিনে গোপালের কাছে মিঠাই! জানেন কী জন্মদিনে গোয়া,থাইল্যান্ড ছেড়ে কোথায় গেছেন অভিনেত্রী! ছবি দেখে ভালোবাসায় ভরিয়ে দিল ভক্তরা

এই মুহূর্তে বাংলা টেলিভিশনে সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে একজন হলেন সৌমিতৃষা আর আজ তার জন্মদিন। কয়েকদিন ধরে তার ভক্তরা রীতিমতো উৎসাহী হয়ে রয়েছে সকলের প্রিয় মিঠাই রানীর জন্মদিন নিয়ে। মিঠাই রানী এই নামটা গত দু বছরে দর্শকের কাছে অত্যন্ত প্রিয়।

Watch Mithai TV Serial 26th June 2022 Full Episode 527 Online on ZEE5
জি বাংলার ‘মিঠাই’ ধারাবাহিকে নাম ভূমিকায় অভিনয় করা অভিনেত্রী সৌমিতৃষাকে একবারে ঘরের মানুষ করে তুলেছে দর্শকরা। এর আগেও বেশ কিছু ধারাবাহিকের মুখ্য চরিত্র এবং পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার আসল জনপ্রিয়তা কিন্তু মিঠাই থেকেই হয়। এখন তিনি রীতিমতো একজন সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছেন।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

তার একটা সোশ্যাল মিডিয়া পোস্ট রীতিমতো হইচই ফেলে দেয় ভক্তদের মধ্যে। এত অল্প বয়সে এত সাফল্য এত ভক্ত কিন্তু অভিনেত্রীকে বদলে ফেলতে পারেনি এমনি বলে তার ভক্তরা। অভিনেত্রীর জন্মদিনে অভিনেত্রী যে দুদিনের জন্য কোথাও একটা ঘুরতে যাবেন তা আগে থেকেই জানা গিয়েছিল, কারণ অভিনেত্রী নিজেই ভক্তদের উদ্দেশ্যে সে কথা জানিয়েছিলেন তার সোশ্যাল মিডিয়াতে। ভক্তদের উদ্দেশ্যে এবং তার জন্মদিন উপলক্ষে সারা মাস শুটিং ফ্লোর খোলা থাকবে এমনটাই জানিয়েছিলেন অভিনেত্রী সেই সঙ্গে তিনি জানান জন্মদিনের দুদিন তিনি এখানে থাকবেন না। কিন্তু কোথায় যাবেন তা কেউ জানতে পারেনি। অবশেষে জন্মদিনের দিন জানা গেল অভিনেত্রী কোথায় গিয়েছেন!

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়াতে সৌমিতৃষা নিজের কিছু ছবি পোস্ট করেছেন সেখানেই দেখা যাচ্ছে নিজের প্রিয় গোপালের সাজে সেজেছেন তিনি। মিঠাই ধারাবাহিকেও তাকে দেখা যায় তিনি অত্যন্ত ভালোবাসেন গোপালকে। নিজের ব্যক্তিগত জীবনেও এতটাই ধার্মিক তিনি তা তার সম্প্রতি পোস্টে বোঝাই যাচ্ছে। অভিনেত্রী তার জন্মদিনে গিয়েছেন বৃন্দাবন সেখানে গিয়ে তার এই বিশেষ দিনটা পালন করছেন, যা দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছে তার ভক্তরা। সৌমিতৃষা যে ছবি পোস্ট করেছেন তাতে দেখা যাচ্ছে কৃষ্ণের বেশে বাঁশি হাতে সেজে রয়েছেন তিনি। একটি হলুদ রঙের চুরিদারের সাথে মাথায় পাগড়ি বেঁধে গুজেছেন ময়ূরের পালক এবং হাতে রয়েছে বাঁশি।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

এই ছবি দেখে তার ভক্তরা অনেকেই প্রশংসা করেছেন অভিনেত্রীর। এক ভক্তের কথায়,”আজকের দিনে কেও এভাবে জন্মদিনে গোয়া , অন্যান্য জায়গা ছেড়ে বৃন্দাবনেও যায়
দেখে ভালো লাগলো । রাধারাণীর আশির্বাদ নিয়ে আরো এগিয়ে যাক মেয়েটা।” অন্য একজনের কথায়, “অনেক বেশিই ধার্মিক মেয়েটা। সাধারণ পরিবারের মেয়েদের মত। অথচ অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে এত ভক্তি সচারাচর দেখা যায় না।
তবে সায়কদার ভিডিওতে যখন মনের মহামানবের কাছে যাবে বলেছিল তখনই বুঝে গিয়েছিলাম যে বৃন্দাবন যাবে।
তোমার ভক্তি তোমায় সুখ, শান্তি ও সমৃদ্ধি দিক। সবার ভালোবাসা নিয়ে অনেক অনেক এগিয়ে যাও। তোমার মুখের হাসি যেন কখনো মলিন না হয়।
শুভ জন্মদিন দিদি।”

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

বেশ কিছুদিন ধরে সৌমিতৃষার জন্মদিন উপলক্ষে শুধু এপার বাংলার মানুষ নয়, ওপার বাংলার মানুষরাও তার সাথে এসে দেখা করে যাচ্ছে তাকে শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে যাচ্ছে। যা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। তাকে ওপার বাংলার মানুষ উপহার দিয়েছে সে সেই সব কিছু পোস্ট করেছিল নিজের সোশ্যাল মিডিয়াতে। আর এবার ভক্তদের কথায় তারা কেন সৌমিতৃষাকে এত বেশি ভালবাসে তা বারবার অভিনেত্রী নিজেই ফুটিয়ে তোলেন। তাই এটা বলাই বাহুল্য অভিনেত্রী তার জন্মদিনে বৃন্দাবনে গিয়ে তার ভক্তদেরকে আরো বেশি খুশি করে দিয়েছেন। সারাদিনে বহু ভক্তরা তাকে শুভেচ্ছা বার্তা জানিয়েছেন।

Back to top button