“মনে ক’লু’ষ’তা রেখে…” আদৃত-কৌশাম্বির বিয়ের মরশুমের এটা কী বলে দিলেন সৌমিতৃষা!

আগামী ৯ মে গাঁটছড়া বাঁধতে চলেছেন অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী (Kaushambi Chakraborty)। পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। কিছুদিন আগে আয়োজিত হয়েছিল আদৃতর আইবুড়ো ভাত অনুষ্ঠান।‌ মোদক পরিবারের রিইউনিয়নে অনুপস্থিত ছিলেন স্বয়ং মিঠাই রানী সৌমীতৃষা (Soumitrisha Kundu)। অনেকেই এর জন্য দায়ী করেছেন পারস্পরিক মনোমালিন্যকে। আর ঠিক বিয়ের কিছুদিন আগেই বিতর্কিত মন্তব্য করলেন অভিনেত্রী।

টেলিভিশনের পর্দায় সুপারহিট জুটি ছিল মিঠাই ও উচ্ছেবাবুর জুটি। সৌমীতৃষা ও আদৃতর রসায়ন এখনও মনে গেঁথে রয়েছে অনুরাগী দের। যদিও এখন সেসব অতীত। অতি শীঘ্রই সাত পাকে বাঁধা করতে চলেছেন ছোটপর্দার ‘উচ্ছেবাবু’। সৌমীতৃষা‌ নন, বরং সৌমীর অনস্ক্রিন ননদের সঙ্গে সাতপাকে ঘুরবেন আদৃত।‌

অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তীর সঙ্গে অনেকদিন ধরেই মাখোমাখো প্রেম আদৃতর। সেই প্রেম এবার পরিণতি পেতে চলেছে। ‌এদিকে কৌশাম্বীর সঙ্গে সম্পর্কের পর থেকেই নাকি উচ্ছেবাবুর সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন মিঠাই রানী। ‌দুজনের সম্পর্ক তলানি তে ঠেকেছে, এমনটাও বলছেন অনেকে। যদিও স্পষ্টবাদী সৌমীতৃষা রাখঢাক করেননি কিছুই। হঠাৎ করেই বিতর্কিত মন্তব্য করে চর্চায় এলেন মিঠাই। ‌

সূত্রের খবর, সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া সাইটে সৌমীতৃষা একটি পোস্ট শেয়ার করেন। সেই পোস্টে লেখা ছিল, ‘মনে কলুষতা রেখে মুখে মিষ্টি কথা বলা আমার দ্বারা হবে না।’ পোস্টটি দেখে অনেকেই মন্তব্য করেন যে, তাহলে কি এই কথা আদৃতকেই উদ্দেশ্য করে বললেন সৌমী? নাকি এই কথার পিছনে রয়েছে অন্য কোনও কারণ?

আরও পড়ুন: নতুন চমক, এলো ন’ক’ল উৎসব! স’ন্দে’হ ঢু’ক’লো রাজনাথের মনে! মু’খো’শের আ’ড়া’লে নতুন খে’লা’য় মা’ত’ল বৈদেহি!

যদিও বিষয়টি নিয়ে কোন কথা বলতে নারাজ ‘প্রধান’ অভিনেত্রী। ‌বিষয়টি নিয়ে মুখে কুলুপ এঁটেছেন‌ তিনি। কিছু বলছেন না আদৃত-কৌশাম্বীর বিয়ে প্রসঙ্গেও। এদিকে, নিজের জীবনে মনের মানুষ খুঁজতে এখনো ব্যর্থ সৌমী। প্রেমের প্রস্তাব এলেও ফিরিয়ে দেন অবলীলায়। আপাতত সম্পর্ক নয়, নিজের কেরিয়ারে ফোকাস রাখতে চান তিনি। কিন্তু এসবের মধ্যেও উচ্ছেবাবুর বিয়েতে কি সত্যিই যাবেন না মিঠাই রানী? প্রশ্নের উত্তর খুঁজতে অপেক্ষায় রয়েছে সবাই।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button