শীতের দিনে অফ শোল্ডার কালো টপ আর আর সিলভার জ্যাকেটে বোল্ড লুকে সোশ্যাল মাধ্যমে আগুন ধরালেন সৌমীতৃষা

তিনি বাংলা টেলিভিশনে সমসাময়িক নায়িকাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। বাংলা টেলিভিশনের অন্যতম শ্রেষ্ঠ নায়িকা তিনিই। আকাশছোঁয়া তার জনপ্রিয়তা। একটা সময় টিআরপি কুইন বলা হত তাকে। শুধুমাত্র একজন টেলিভিশন অভিনেত্রী হয়ে তার মতো দেশ-বিদেশব্যাপী জনপ্রিয়তা অন্য কোনও টেলিভিশন তারকার আছে কিনা সন্দেহ।

একটা সময় বাংলা টেলিভিশনে টিআরপি তালিকাকে তিনি কাঁপিয়ে দিয়েছেন। টেলিভিশনের সফল তারকা বলা হয় তাকে। বুঝতেই পারছেন কার কথা বলছি, তিনি জি বাংলার মিঠাই ধারাবাহিক খ্যাত অভিনেত্রী অভিনেত্রী সৌমীতৃষা কুণ্ডু।

তবে এখন আর তিনি শুধুমাত্র টেলিভিশন অভিনেত্রী নন। চলতি মাসেই তার নামের পাশে সিনেমার নায়িকা এই ট্যাগটি বসতে চলেছে। বর্তমানে বাংলা টেলিভিশনের পর্দায় যতগুলি বাংলা ধারাবাহিক শেষ হয়েছে তার মধ্যে মিঠাই ধারাবাহিকটি শেষ হওয়ায় দর্শকরা সবথেকে বেশি কষ্ট পেয়েছিলেন। কারণ তারা আর তাদের প্রাণপ্রিয় মিঠাইকে দেখতে পাবেন না এটাই ছিল ভক্তদের কষ্ট। বলাই বাহুল্য, সৌমীতৃষা কুণ্ডুর ভক্ত সংখ্যা চোখে পড়ার মতো। বিশাল-বিরাট ব্যাপক তার জনপ্রিয়তা।

জি বাংলার পর্দায় চলা সেই ধারাবাহিক শেষ হওয়ার অন্তিম মুহূর্তে দর্শকদের আবেগ দেখে চমকে উঠেছিলেন খোদ অভিনেতা-অভিনেত্রীরাই। বিশেষ করে সৌমীতৃষার জন্য দর্শকদের ব্যকুলতা ছিল দেখার মতো। মিঠাই ধারাবাহিকে অভিনয় করে সফলতার শীর্ষে পৌঁছেছিলেন অভিনেত্রী। আগামী দিনে এই অভিনেত্রীকে দেখা যাবে বড় পর্দায়। দেবের বিপরীতে ‘প্রধান’ সিনেমায় অভিনয় করতে চলেছেন তিনি।

আরও পড়ুনঃ কি প্রেমের ছিরি! আদৃতকে ছেড়ে অন্য পুরুষকে চোখে চোখ রেখে মন দিলেন কৌশাম্বী! কটাক্ষ নেটিজেনদের

আর সিনেমার পা রাখার আগে মিঠাইয়ের ইমেজ ঝেড়ে ফেলে একেবারে বো’ল্ড লুকে বারবার ধরা দিয়ে নেটিজেনদের মন উথাল-পাথাল করছেন এই অভিনেত্রী। সম্প্রতি কালো রংয়ের অফ শোল্ডার টপ, চুমকি বসানো বেল বটম প্যান্ট আর ছোট্ট রুপালি রঙা জ্যাকেটে সোশ্যাল মিডিয়ায় আগুন ধরালেন এই অভিনেত্রী। হাতে লাল রঙের নেলপলিশ, মানানসই মেকআপ আর টেনে বাঁধা চুল! নেটিজেনরা অভিনেত্রীর এই লুক দেখে বলছেন রীতিমতো ভূমিকম্প ঘটিয়েছেন অভিনেত্রী।

 

View this post on Instagram

 

A post shared by SOUMITRISHA (@soumitrishaofficial)

Back to top button